June 24, 2026, 9:18 am
শিরোনাম:
অনুমতি ছাড়া কারও ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে প্রচার করলে সাইবার সুরক্ষা আইন, ২০২৬ মাগুরায় আ-লীগের  ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিরোধ মিছিল  মাগুরায় জেলা তথ্য অফিসের আয়োজনে ত্রন্য নির্ভর বাংলাদেশ বিনির্মানে শীর্ষক মতবিনিময়সভা দূর্ঘটনা রোধে ভাঙা ব্রিজে লাল নিশানা দিলেন——যুবদল ঝিকরগাছায় স্কেভেটরের ভাড়া নিয়ে বিরোধে ৩জন আহত যশোরে ভুয়া ফ্যামিলি কার্ড বিতরণের সময়এক নারী সদস্য আটক মাগুরা ডায়াবেটিক হাসপাতাল (সমিতি) নির্বাচন ২০২৬ঃ ফ্যাসিষ্টের গন্ধে ভরা বন্দে মাহতারাম মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে বিভিন্ন সাংবাদিক সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরার ডিসি অসুস্খ্যঃ,জরুরী হেলিকপ্টারে ঢাকায়ঃ মসজিদ/মন্দিরে প্রার্থনা

মাগুরা কাশিয়াডাঙ্গা গ্রামে দিনে দুপুরে মারধর, টাকা ও স্বর্ণের চেন ছিনিয়ে নেওয়ার অভিযোগ

Reporter Name


মাগুরা কাশিয়াডাঙ্গা গ্রামে দিনে দুপুরে মারধর, টাকা ও স্বর্ণের চেন ছিনিয়ে নেওয়ার অভিযো

মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার ১নং হাজীপুর ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের পশ্চিমপাড়ায় বরকত মন্ডলের বাড়িতে গত শুক্রবার ২০ ফেব্রুয়ারী বিকাল অনুমান ৪ টার সময় মারধর, নগদ টাকার ব্যাগ ও দুইটা স্বর্ণের চেন জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

সরজমিনে শনিবার ২১ ফেব্রুয়ারী ঘটনা স্থলে গিয়ে জানা যায়, বরকত মন্ডলের স্ত্রী রেবেকা বেগম, তার দুই পুত্র রকি মন্ডল ও রনি মন্ডল, মা যমুনা বেগম, কৃষাণ টিটুল মিয়াকে মারধর করেছে ২০-২৫ জন লোকজন। তারা হলেন গ্রাম পুলিশ দিপন, আপন শেখ, তুহিন, রিপন, দলো, মোহর, রুপম, হাসানুর, শাহিনুর, রেবা, আন্না, ইতি, সাথী সহ আরও অনেকে।

ভুক্তভোগী রেবেকা বেগম জানান, দিপনের নেতৃত্বে ২০-২৫ জন লোকজন আমার বাড়িতে এসে ঘরবাড়ি কুপিয়ে আমার পুত্র রকি মন্ডলকে দিপন ও আপন শেখ বড় চেরা কাঠ দিয়ে মারধর করে যার ফলে কপালে ৪ টি সেলাই দিতে হয়েছে। আরেক পুত্র রনি মন্ডল কে দিপন কাঠ দিয়ে, তুহিন বাঁশ দিয়ে ও রিপন ইট দিয়ে পিছন থেকে আঘাত করে। এছাড়াও আমাকে রিপন, তুহিন, দীপন, ডান হাত ও নাখের নিচে বকসিন দিয়েছে। এছাড়াও পশ্চিম বেড়েলা গ্রামের রাজ্জাক মিয়ার পুত্র কৃষাণ টিটুল মিয়া ঠেকাতে আসলে রিপন, দলো, আপন রাম দা ও ছ্যান্দা গলার উপরে ধরে লাঠি দিয়ে মেরেছে। এছাড়াও শাশুড়ী যমুনা বেগমকে শাহিনুর, তুহিন, দিপন, রেবা, আন্না, ইতি, সাথী কিল, ঘুষি, চুলের মুঠি ধরে টানে। মান্নান মন্ডলকে মারধর করে তুহিন ও দীপন লাঠি দিয়ে আঘাত ও বকসিন দিয়ে অজ্ঞান করে দেয়। এছাড়াও আমি পরিস্থিতি খারাপ দেখে বাক্সের মধ্যে থেকে ৭ লাখ ৫৩ হাজার টাকা, আমার গলার স্বর্ণের আটা ওজনের চেন ও বৌমা সীমা খাতুনের আট আনা ওজনের স্বর্ণের চেন ছিনিয়ে নিয়ে গেছে।

রকি মন্ডল ও রনি মন্ডল জানান, ইফতারের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামীলীগের লোকজনদের দাওয়াত করা নিয়ে কথা কাটাকাটি হয় দোকান থেকে এই কথা কাটাকাটির সূত্র ধরে দিপনের নেতৃত্বে আমাদের বাড়ি ঘর কুপানো, ব্যবসায় থেকে আয়কৃত নগদ ৭ লাখ ৫৩ হাজার টাকার ব্যাগ ও স্বর্ণের চেন ছিনিয়ে নিয়ে গেছে। গ্রামের মাতব্বররা বিষয়টা সম্পর্কে অবগত আছে আমরা এখন থানায় অভিযোগ দায়ের করবো।

এবিষয়ে বিরোধী পক্ষের সোনাউল্লাহ শেখের পুত্র দলিলউদ্দিন জানান, রকি ও রনি তাদের পিতাকে মারধর করে এজন্য রিপন গিয়ে রনিকে থাবড় দেয়। এরপর রকি এসে ইট দিয়ে আঘাত করে রিপনের মাথায়। আর আমরা তাদের বারান্দা ও ঘরে উঠি নাই আর টাকা ও সোনার চেন নেইনি ওসব মিথ্যা কথা। আপন শেখ জানায় সবকিছু মিথ্যা কথা বলেছে। এছাড়াও উপস্থিত বক্তব্য দেয় মনোয়ার বেগম, রেবা, ইতি।



Basic News24