June 23, 2026, 10:17 pm
শিরোনাম:
অনুমতি ছাড়া কারও ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে প্রচার করলে সাইবার সুরক্ষা আইন, ২০২৬ মাগুরায় আ-লীগের  ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিরোধ মিছিল  মাগুরায় জেলা তথ্য অফিসের আয়োজনে ত্রন্য নির্ভর বাংলাদেশ বিনির্মানে শীর্ষক মতবিনিময়সভা দূর্ঘটনা রোধে ভাঙা ব্রিজে লাল নিশানা দিলেন——যুবদল ঝিকরগাছায় স্কেভেটরের ভাড়া নিয়ে বিরোধে ৩জন আহত যশোরে ভুয়া ফ্যামিলি কার্ড বিতরণের সময়এক নারী সদস্য আটক মাগুরা ডায়াবেটিক হাসপাতাল (সমিতি) নির্বাচন ২০২৬ঃ ফ্যাসিষ্টের গন্ধে ভরা বন্দে মাহতারাম মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে বিভিন্ন সাংবাদিক সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরার ডিসি অসুস্খ্যঃ,জরুরী হেলিকপ্টারে ঢাকায়ঃ মসজিদ/মন্দিরে প্রার্থনা

শালিখায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Reporter Name

শালিখায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিতই

মাগুরার শালিখা উপজেলায় সরকারি দপ্তরের প্রধানদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও এ্যাড: নিতাই রায় চৌধুরী, এমপি (মাগুরা-২)।

​শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে শালিখা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভাটি অনুষ্ঠিত হয়।
​সভায় প্রধান অতিথির উপস্থিতিতে উপজেলা পর্যায়ের সরকারি দপ্তর প্রধানদের সাথে পরিচিতি এবং এলাকার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সরকারি কর্মকর্তাদের পাশাপাশি এই সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মুন্সি আনিসুর রহমান মিলটন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু। এছাড়াও সভায় উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জনাব নিতাই রায় চৌধুরী বলেন, “এলাকার সার্বিক উন্নয়ন ও সাংস্কৃতিক বিকাশে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারি কর্মকর্তাদের জনবান্ধব সেবা নিশ্চিত করার মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।” উপস্থিত বিএনপি নেতৃবৃন্দও এলাকার উন্নয়নে প্রশাসনের সাথে ইতিবাচক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

​অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

​সভার শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগত অতিথিদের ধন্যবাদ জানানো হয় এবং এলাকার শান্তিশৃঙ্খলা ও উন্নয়ন বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।



Basic News24