মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে -১৭ বছর : প্রধানমন্ত্রীর প্রেস সচিব ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান, নিষেধাজ্ঞার আগেই তেহরানের পাল্টা বার্তা মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট চোর আটক, হাসপাতালে ভর্তি ঢাকা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান। মোহাম্মদপুর উপজেলা যুব বিভাগের উদ্যোগে বালিদিয়া একাদশ বনাম রাজাপুরপ্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী মাগুরার ধলহারা গ্রামে সমঝোতার ভিত্তিতে চলছে জুয়া খেলা মাগুরায় কুয়াক ডাক্তার হাসপাতালের বড় ডাঃ পরিচয়ে ১৭ হাজার টাকার টেষ্ট দিয়ে প্রতারনার অভিযোগ মাগুরা কাটাখালী মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকের পেশাগত সনদপত্রে স্মারক নম্বর ছাড়াই নিয়োগের অভিযোগ দাখিলে শতভাগ পাস ও ৪ জনের জিপিএ-৫: শালিখায় সেরা সাফল্যের শীর্ষে ইসলামীয়া আইডিয়াল একাডেমি শালিখায় ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে যুবদলের সাবেক সদস্য সচিব নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা।

শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

Reporter Name

শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

​ বিশেষ প্রতিনিধি: সুবির ঘোষ।

​মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৬’-এর ফাইনাল খেলা। শনিবার (১১ এপ্রিল) দিনব্যাপী চলা এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

​প্রতিযোগিতার ফলাফল:

বালক ও বালিকা উভয় বিভাগে তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা অনুষ্ঠিত হয়। ফলাফল নিম্নরূপ:

​বালক বিভাগ: ফাইনালে বরইচারা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

​বালিকা বিভাগ: রানার্স আপ বরইচারা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে পোড়াগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেয়।

​পুরস্কার বিতরণী:

খেলা শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ বনি আমিন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ সাব্বির হোসেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ জনাব মুন্সি আনিচুর রহমান মিল্টন, জনাব মুন্সি মনিরুজ্জামান চকলেট এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ আরজ আলী।

​এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ, সহকারী শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ বনি আমিন বলেন, “লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের এই ক্ষুদে ফুটবলাররাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে।”

​সবশেষে টুর্নামেন্টের সফল সমাপ্তির জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়।



Basic News24