July 18, 2026, 10:35 pm
শিরোনাম:
মাগুরা মঘী ইউনিয়নের পদক পাওয়া শিক্ষার্থীকে শিবিরের উপহার মাগুরা শত্রুজিৎপুর মহাশ্মশান আশ্রমের রথযাত্রার শুভ উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ভিন্ন কুলে ভিন্ন জগত, পাব কি আমি তারে? আদ-দ্বীন চক্ষু হাসপাতালের বিরুদ্ধে ভুল অপারেশনে চোখ গেল বেগমের? মাগুরায় নিহত জুলাই যোদ্ধার গায়েবানা জানাজার পরিচিত ইমাম মেয়র প্রার্থী দোয়া ও আশির্বাদ চেয়েছেন। যশোর কায়েম খোলা এলাকায় বিদ্যুৎ এর ট্রানস্ফরমার চুরিতে এলাকায় চাঞ্চলের সৃষ্টি দর্শনায় হাঁস-মুরগি চুরির দায়ে স্বামী-স্ত্রীসহ ৩ জনের কারাদণ্ড বাউশা আর.এন. মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তেজনা মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খানের  শ্রীপুরে গোলবার উদ্বোধন

কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় ভারতীয় নাগরিক নিহত, আহত ৬৩

Reporter Name

 অনলাইন ডেস্ক

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের হামলায় অন্তত ৬৩ জন আহত হয়েছেন। উপসাগরীয় অঞ্চলে চলমান সংঘাতের মধ্যে এ ঘটনাটি সবচেয়ে বড় আহতের ঘটনার বলে খবরে জানানো হয়েছে। বুধবারের এই হামলায় বিমানবন্দরের অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে।
কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। তাদের জরুরি অস্ত্রোপচার করতে হয়েছে। তাৎক্ষণিকভাবে উদ্ধার এবং চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতালে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুয়েত নিউজ এজেন্সি (কুনা) জানিয়েছে, হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়, হামলার আঘাতে ওই অংশে অবকাঠামোগত ক্ষতি হয়েছে।

এদিকে কুয়েতে অবস্থিত ভারতের দূতাবাস নিশ্চিত করেছে, হামলায় একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং কুয়েতি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে।

এই ঘটনার পর কূটনৈতিক ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে কুয়েত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের কূটনৈতিক মিশনের দুই সদস্যকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করেছে। অর্থাৎ, তাদের দেশে থাকার অনুমতি বাতিল করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের ‘নির্মম ও অব্যাহত আগ্রাসনের’ প্রতিবাদে তাদের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে তলব করা হয়েছে। একই সঙ্গে ওই দুই কূটনীতিককে ২৪ ঘণ্টার মধ্যে কুয়েত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই হামলা শুধু সামরিক নয়, কূটনৈতিক উত্তেজনাও বাড়িয়ে দিয়েছে। উপসাগরীয় অঞ্চলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।



Basic News24