August 11, 2026, 2:28 am
শিরোনাম:
দাখিলে শতভাগ পাস ও ৪ জনের জিপিএ-৫: শালিখায় সেরা সাফল্যের শীর্ষে ইসলামীয়া আইডিয়াল একাডেমি শালিখায় ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে যুবদলের সাবেক সদস্য সচিব নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা। শালিখা গঙ্গারামপুরে জলাবদ্ধ রাস্তা পরিদর্শনে কেন্দ্রীয় যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন: দ্রুত পাকাকরণের আশ্বাস ​ মাগুরায় বিএনপি নেতা পুলিশের গাড়ি থেকে হত্যা মামলার আসামি ছিনতাইয়ের অভিযোগ সাংবাদিক হারুনকে ঢাকা জেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব দেওয়া হল বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বুড়িগোয়ালিনীতে লির্ডাসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, উদ্যোগে উদ্ধারকৃত আইফোন সহ ৩৫টি মোবাইল ফোন ও বিকাশ প্রতারণার ৫০,০০০/- হস্তান্তর  মাগুরা জেলা পুলিশ সুপারের উদ্যোগে ফরিদপুর জেলার কামারখালী টোল প্লাজা এলাকা থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার মাগুরায় উন্নত জাতের গাভী পালনে সমবায়ের আবর্তক ঋণ বিতরণ অনুষ্ঠান মাগুরা মঘী ইউনিয়নের পদক পাওয়া শিক্ষার্থীকে শিবিরের উপহার

মাগুরা জেলা পুলিশ সুপারের উদ্যোগে ফরিদপুর জেলার কামারখালী টোল প্লাজা এলাকা থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার

Reporter Name

মাগুরা জেলা পুলিশ সুপারের উদ্যোগে ফরিদপুর জেলার কামারখালী টোল প্লাজা এলাকা থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধা

মাগুরা জেলা সংবাদদাতা : নিখোঁজ শিশু আয়েশা নূর কে (১০) ফরিদপুর জেলার কামারখালী টোল প্লাজা এলাকা থেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
আয়েশা নূর আজ সোমবার ২৭ জুলাই সকাল ৯ টার সময় মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। সে মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ৫ম শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজের সংবাদ পাওয়ার পর মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন তার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট দিয়ে দ্রুত অভিযান পরিচালনা করে এবং ফরিদপুরের কামারখালী টোল প্লাজা এলাকা থেকে তাকে সুস্থ ও নিরাপদ অবস্থায় উদ্ধার করে।
এ ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়ে শিশুটিকে নিরাপদে উদ্ধার করায় মাগুরা জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন তার পরিবার।
মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন সোমবার দুপুর ২ টার পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের প্রেস ব্রিফিং দেন। এসময় উপস্থিত ছিলেন, মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আবদুল্লাহ আল মামুন সহ প্রমুখ।
Basic News 24



Basic News24