বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
যশোরে এরেন্দায় বাদী তাসলিমা বেগমের অভিযোগ আচরণ আদর্শ চরিত্র গঠন ও সুন্দর জীবনের দিকনির্দেশনা লেখক: মুহাম্মদ আব্দুর রাজ্জাক জাফরী সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী ঐতিহ্যবাহী ও জাঁকজমকপূর্ণ কাত্যায়নী পূজা বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিজয়া দশমীর মধ্যদিয়ে শেষ হচ্ছে মাগুরায় রবি মৌসুমে কৃষি প্রণোদনা বিতরণ: প্রধান অতিথি জেলা প্রশাসক আড়পাড়ার দুটি কলেজে শিক্ষার্থী ও কিশোর সচেতনতা সৃষ্টি কর্মসূচি অনুষ্ঠিত যশোরের ঝিকরগাছায় জোর করে জমি দখল ও মাটি কাটার অভিযোগ মাগুরায় বাটিকাডাঙ্গা সার্বজনীন শ্রীশ্রী কাত্যায়নী পূজা উদযাপন, সম্প্রীতি ও ঐক্যের আহ্বান ডিসির যশোরের ঝিকরগাছায় জোর করে জমি দখল ও মাটি কাটার অভিযোগ মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন ও জেলা উন্নয়ন কমিটির সভাা মাগুরা আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের ফুটবল টুর্নামেন্ট ২০২৬ পুরস্কার বিতরণ

​শালিখায় ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন

Reporter Name

 

মাগুরা প্রতিনিধি:

​”ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (১০ অক্টোবর ২০২৬) পুলুম গোলাম ছরোয়ার মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে উক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

​যুবদল ও ছাত্রদল গঙ্গারামপুর ইউনিয়ন শাখার যৌথ আয়োজনে এবং পুলুম বাজার বণিক কমিটির সার্বিক তত্ত্বাবধানে এই উদ্বোধনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় ছাত্রদল নেতা, প্রাক্তন সহ-সাধারণ সম্পাদক (কেন্দ্রীয় যুবদল) ও মাগুরা জেলা বিএনপির সদস্য মো: শামসুর রহমান।

​এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

​প্রাক্তন যুগ্ম আহ্বায়ক (শালিখা উপজেলা বিএনপি) মমতাজ উদ্দিন মোল্যা।

​প্রাক্তন সভাপতি (গঙ্গারামপুর ইউনিয়ন বিএনপি) আ: মান্নান মোল্যা।

​স্বাস্থ্য বিষয়ক সম্পাদক (মাগুরা জেলা যুবদল) ও প্রাক্তন সভাপতি (গঙ্গারামপুর ইউনিয়ন যুবদল) কাজী শাহিনুল ইসলাম (দোলন)।

​বিএনপি নেতা অ্যাড. জাহিদুর রহমান (সোহেল)।

​বিএনপি নেতা মো: মাহমুদুল-নবী।

​প্রাক্তন সহ-সভাপতি (গঙ্গারামপুর ইউনিয়ন যুবদল) মো: আনোয়ার হোসেন।

​অনুষ্ঠানে বক্তারা যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। আয়োজনে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।



Basic News24