শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী ঐতিহ্যবাহী ও জাঁকজমকপূর্ণ কাত্যায়নী পূজা বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিজয়া দশমীর মধ্যদিয়ে শেষ হচ্ছে মাগুরায় রবি মৌসুমে কৃষি প্রণোদনা বিতরণ: প্রধান অতিথি জেলা প্রশাসক আড়পাড়ার দুটি কলেজে শিক্ষার্থী ও কিশোর সচেতনতা সৃষ্টি কর্মসূচি অনুষ্ঠিত যশোরের ঝিকরগাছায় জোর করে জমি দখল ও মাটি কাটার অভিযোগ মাগুরায় বাটিকাডাঙ্গা সার্বজনীন শ্রীশ্রী কাত্যায়নী পূজা উদযাপন, সম্প্রীতি ও ঐক্যের আহ্বান ডিসির যশোরের ঝিকরগাছায় জোর করে জমি দখল ও মাটি কাটার অভিযোগ মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন ও জেলা উন্নয়ন কমিটির সভাা মাগুরা আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের ফুটবল টুর্নামেন্ট ২০২৬ পুরস্কার বিতরণ বইয়ের নাম: দ্য আলটিমেট ট্রুথ: সৃষ্টির নকশায় স্রষ্টার সন্ধান লেখক: মুহাম্মদ আব্দুর রাজ্জাক জাফরী বইয়ের নাম: দ্য আলটিমেট ট্রুথ: সৃষ্টির নকশায় স্রষ্টার সন্ধান লেখক: মুহাম্মদ আব্দুর রাজ্জাক জাফরী

মাগুরায় রবি মৌসুমে কৃষি প্রণোদনা বিতরণ: প্রধান অতিথি জেলা প্রশাসক

Reporter Name

মাগুরায় রবি মৌসুমে কৃষি প্রণোদনা বিতরণ: প্রধান অতিথি জেলা প্রশাস

ভ্রাম্যমান প্রতিনিধি,সুবির ঘোষ

​মাগুরায় ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষ ও মসুর ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
​কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরা সদরের আয়োজনে ১৫ নভেম্বর (রবিবার) বিকেল ৩টায় সদর উপজেলার মঘী ইউনিয়নের ভাবনহাটী ঢালে এ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
​কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, মাগুরার উপপরিচালক মো. জসীম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোড. নুরু এ নবী।
​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ কৃষকদের বিভিন্ন সমস্যা মনোযোগ সহকারে শোনেন এবং তাৎক্ষণিক সমাধানের বিষয়ে আলোচনা করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাকে আগামী ১ ডিসেম্বরের মধ্যে ভাবনহাটী ও খানাবাড়ীতে কৃষকদের সঙ্গে নিয়ে সার বিতরণের বিশেষ নির্দেশনা দেন। তিনি আরও বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে, তাই সবসময় কৃষকদের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করা হবে।”
​বিশেষ অতিথির বক্তব্যে মাগুরা সদর উপজেলার নির্বাহী অফিসার মেহেরুন্নাহার বলেন, “কৃষকরা কার্ড হাতে পেলে খুব সহজেই সরকারি কৃষি সুবিধা পাবেন। আমরা প্রত্যাশা করি, কৃষকরা যেন তাদের উৎপাদিত পণ্য সহজে ও ন্যায্যমূল্যে বিক্রি করতে পারেন।”
​অনুষ্ঠানে কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রভাষক জেলা বিএনপির সাবেক সদস্য, মিজানুর রহমান জেলা কৃষক দল নেতা সুজন মাহমুদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সাহেব আলী, তারিকুল ইসলাম, নওয়াব আলী জমাদ্দার, প্রমুখ।



Basic News24