সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম:
মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন ও জেলা উন্নয়ন কমিটির সভাা মাগুরা আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের ফুটবল টুর্নামেন্ট ২০২৬ পুরস্কার বিতরণ বইয়ের নাম: দ্য আলটিমেট ট্রুথ: সৃষ্টির নকশায় স্রষ্টার সন্ধান লেখক: মুহাম্মদ আব্দুর রাজ্জাক জাফরী বইয়ের নাম: দ্য আলটিমেট ট্রুথ: সৃষ্টির নকশায় স্রষ্টার সন্ধান লেখক: মুহাম্মদ আব্দুর রাজ্জাক জাফরী মাগুরার শালিখায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত মাগুরা জে মালা পুলিশ লাইন্স মাঠে মাসিকস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অবসরজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা বর্ণাঢ্য র‍্যালী ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা বর্ণাঢ্য র‍্যালী মহম্মদপুরে জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আন্তঃদলীয় ফুটবল টুর্নামেন্ট রাজনৈতিক মদদে ক্রয়কৃত জমি জবর দখল করে বাড়ি নির্মাণ করছে জমি জবরদখলকারীরা। যশোর জেলার চৌগাছা

শালিখায় মাদকবিরোধী অভিযানে ছুরিকাঘাতে এএসআই গুরুতর আহত, আটক ১

Reporter Name

শালিখায় মাদকবিরোধী অভিযানে ছুরিকাঘাতে এএসআই গুরুতর আহত, আটক

ভ্রাম্যমান প্রতিনিধি,সুবির ঘোষ

মাগুরার শালিখা উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে এ ক মাদককারবারির ছুরিকাঘাতে থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রাকিবুল গুরুতর আহত হয়েছেন। গত মঙ্গলবার (১৩ অক্টোবর, ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের হরিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

​এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত অপু (২৫) নামে এক যুবককে আটক করেছে। সে হরিশপুর গ্রামের জালাল হোসেনের ছেলে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হরিশপুর গ্রামে মাদক কেনাবেচার খবর পেয়ে শালিখা থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চিহ্নিত মাদককারবারিরা সংগঠিত হয়ে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে এক মাদক ব্যবসায়ী এএসআই রাকিবুলকে লক্ষ্য করে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর জখম হন।

​সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান জানান, “মাদকবিরোধী অভিযানে গিয়ে আমাদের থানার এক এএসআই আহত হয়েছেন। পুলিশ তাৎক্ষণিকভাবে প্রধান হামলাকারী মাদককারবারিকে আটক করতে সক্ষম হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

​এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল ইসলাম বলেন, “অভিযানে পুলিশের এক কর্মকর্তা আহত হয়েছেন এবং এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।”

​পুলিশ জানায়, এ ঘটনায় শালিখা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি



Basic News24