শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী ঐতিহ্যবাহী ও জাঁকজমকপূর্ণ কাত্যায়নী পূজা বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিজয়া দশমীর মধ্যদিয়ে শেষ হচ্ছে মাগুরায় রবি মৌসুমে কৃষি প্রণোদনা বিতরণ: প্রধান অতিথি জেলা প্রশাসক আড়পাড়ার দুটি কলেজে শিক্ষার্থী ও কিশোর সচেতনতা সৃষ্টি কর্মসূচি অনুষ্ঠিত যশোরের ঝিকরগাছায় জোর করে জমি দখল ও মাটি কাটার অভিযোগ মাগুরায় বাটিকাডাঙ্গা সার্বজনীন শ্রীশ্রী কাত্যায়নী পূজা উদযাপন, সম্প্রীতি ও ঐক্যের আহ্বান ডিসির যশোরের ঝিকরগাছায় জোর করে জমি দখল ও মাটি কাটার অভিযোগ মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন ও জেলা উন্নয়ন কমিটির সভাা মাগুরা আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের ফুটবল টুর্নামেন্ট ২০২৬ পুরস্কার বিতরণ বইয়ের নাম: দ্য আলটিমেট ট্রুথ: সৃষ্টির নকশায় স্রষ্টার সন্ধান লেখক: মুহাম্মদ আব্দুর রাজ্জাক জাফরী বইয়ের নাম: দ্য আলটিমেট ট্রুথ: সৃষ্টির নকশায় স্রষ্টার সন্ধান লেখক: মুহাম্মদ আব্দুর রাজ্জাক জাফরী

আড়পাড়ার দুটি কলেজে শিক্ষার্থী ও কিশোর সচেতনতা সৃষ্টি কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name

আড়পাড়ার দুটি কলেজে শিক্ষার্থী ও কিশোর সচেতনতা সৃষ্টি কর্মসূচি অনুষ্ঠি

ভ্রাম্যমান প্রতিনিধিঃসুবির ঘোষ।

​বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মাগুরার আড়পাড়া ডিগ্রি কলেজ এবং আড়পাড়া মহিলা কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে পৃথক দুটি সচেতনতা সৃষ্টি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
​‘বাল্যবিবাহ, যৌতুক, মাদক ও ধূমপান প্রতিরোধ, আত্মহত্যা প্রবণতা প্রতিরোধ এবং মোবাইলফোনের অধিক ব্যবহার রোধ’ শীর্ষক এই কর্মসূচি আয়োজন করা হয়। ডা. আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশন (শিক্ষাপল্লী আমুড়িয়া বাজার, মাগুরা সদর)-এর বাস্তবায়নে এবং অর্থ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এ কর্মসূচিগুলো পরিচালিত হয়।
​দুপুর ১২টায় আড়পাড়া ডিগ্রি কলেজে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিপংকর মজুমদার। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান গবেষক বিশ্বাস মোহাম্মাদ ওয়াহিদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাগুরা কৃষি ইনস্টিটিউটের অধ্যক্ষ ও প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক নওয়াব আলী জমাদ্দার। এ সময় আরও বক্তব্য রাখেন আড়পাড়া ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুর রউফ।
​একই দিনে আড়পাড়া মহিলা কলেজে অনুষ্ঠিত অনুরূপ কর্মসূচিতে সভাপতিত্ব করেন কলেজটির অধ্যক্ষ (চলতি দায়িত্ব) মোঃ জুলফিকার আলী। এতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাগুরা কৃষি ইনস্টিটিউটের অধ্যক্ষ নওয়াব আলী জমাদ্দার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলেজটির সহকারী অধ্যাপক মোঃ মনিরুজ্জামান বিশ্বাস, সহকারী অধ্যাপক আয়সা খানম, সহকারী অধ্যাপক জিল্লুর রহমান এবং শিক্ষার্থী রুমা ইয়াসমিন রুমী।
​উভয় অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহ, যৌতুক, মাদক, আত্মহত্যা প্রবণতা ও মোবাইলফোনের আসক্তি রোধসহ কিশোর-কিশোরীদের নৈতিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।



Basic News24