মাগুরা প্রতিনিধ /মাগুরা সদর উপজেলার ছয়চার গ্রামের মৃত হারেজ মিয়ার স্ত্রী অসহায় প্যারালাইসিস সোহাগী খাতুনের জমি জোর করে দখলের অভিযোগ উঠেছে। এ বিষয়ে মাগুরা সদর থানায় অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ সূত্রে সোহাগী খাতুন জানান ; তফশিল সম্পত্তি খতিয়ান নং ৬৩৬ মাগুরা থানার অন্তর্গত ছয়চার মৌজায় ৬ শতক জমি ৮/৭/১৯৯৭ সালে ৬ শতক জমি গঞ্জোরা খাতুন এর কাছ থেকে দলিল মূলে ক্রয় করি। সেই দলিলে চিহ্নিত স্বাক্ষর করেন আব্দুল আজিজ যা সেই দলিলে প্রমাণাদি রয়েছে। সেই আব্দুল আজিজ জোর করে সেই জমিতে গত মাসে ঘর তোলেন। এ বিষয়ে অত্র গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকিয়া সালিশ নামা করে দেন। সালিশ ব্যক্তিরা হচ্ছেন ;-আব্দুল ওহাব আবু বক্কর আসাদুজ্জামান লুৎফর রহমান মোশাররফ হোসেন ও বাবুর আলী। উক্ত সালিশ নামা বহু বছ…
মাগুরা ছয়চার প্যারালাইসিস অসহায় মহিলার জমি জোর করে দখলের অভিযোগ
মাগুরা প্রতিনিধ /মাগুরা সদর উপজেলার ছয়চার গ্রামের মৃত হারেজ মিয়ার স্ত্রী অসহায় প্যারালাইসিস সোহাগী খাতুনের জমি জোর করে দখলের অভিযোগ উঠেছে। এ বিষয়ে মাগুরা সদর থানায় অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ সূত্রে সোহাগী খাতুন জানান ; তফশিল সম্পত্তি খতিয়ান নং ৬৩৬ মাগুরা থানার অন্তর্গত ছয়চার মৌজায় ৬ শতক জমি ৮/৭/১৯৯৭ সালে ৬ শতক জমি গঞ্জোরা খাতুন এর কাছ থেকে দলিল মূলে ক্রয় করি। সেই দলিলে চিহ্নিত স্বাক্ষর করেন আব্দুল আজিজ যা সেই দলিলে প্রমাণাদি রয়েছে। সেই আব্দুল আজিজ জোর করে সেই জমিতে গত মাসে ঘর তোলেন। এ বিষয়ে অত্র গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকিয়া সালিশ নামা করে দেন। সালিশ ব্যক্তিরা হচ্ছেন ;-আব্দুল ওহাব আবু বক্কর আসাদুজ্জামান লুৎফর রহমান মোশাররফ হোসেন ও বাবুর আলী। উক্ত সালিশ নামা বহু বছরের আওয়ামী প্রভাবশালী আব্দুল আজিজ শালিশ মানছেন না। বিষয়টি সুশীল সমাজ ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।