June 20, 2026, 7:22 pm
শিরোনাম:
মাগুরা ডায়াবেটিক হাসপাতাল (সমিতি) নির্বাচন ২০২৬ঃ ফ্যাসিষ্টের গন্ধে ভরা বন্দে মাহতারাম মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে বিভিন্ন সাংবাদিক সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরার ডিসি অসুস্খ্যঃ,জরুরী হেলিকপ্টারে ঢাকায়ঃ মসজিদ/মন্দিরে প্রার্থনা মাগুরায় জামায়াত নেতার মাদকের ছোবল থেকে যুবকদের মাঝে স্বেচ্ছায় ফুটবল বিতরণ মাগুরা জেলা কারাগারে বয়স্কদের জন্য মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। জেলা প্রশাসকের শিশু ও চক্ষু হাসপাতাল কমিটির পৃথক সভা:  মাগুরার মহম্মদপুর মেয়াদোত্তীর্ণ কীটনাশকের বিক্রির দায়ে৭৫ হাজার টাকা জরিমানা অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত শালিখা উপজেলা পরিবেষক সমিতির নতুন কমিটি গঠন।

মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে বিভিন্ন সাংবাদিক সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name

 

বিউটি মাগুরা থেকেমাগুরা :
মাগুরা সাংবাদিক ইউনিয়ন, মাগুরা সাংবাদিক ফোরাম মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সঙ্গে নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার ৮ জুন দুপুর ৩ টার সময় মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে মাগুরার নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে মাগুরা জেলার ৩ টি সাংবাদিকদের সংগঠনের এক মতবিনিময় সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
মাগুরায় জেলা সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক, মাগুরা এঁর সম্মেলন কক্ষে মাগুরা জেলা সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ।

সভায় মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বলেন, মাগুরার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম এবং সুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি উন্নয়ন কার্যক্রমে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় মাগুরা সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ফোরাম ও রিপোর্টাস ইউনিটি সাংবাদিকবৃন্দ জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন সংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরেন। সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, জেলা তথ্য অফিসার পাভেল দাস উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভাটি প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং সমন্বিত উন্নয়ন প্রচেষ্টাকে আরও গতিশীল করবে বলে উপস্থিতরা আশাবাদ ব্যক্ত করেন।

এসময় মাগুরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক আকরাম হোসেন ইকরাম, সহ-সভাপতি সাহেব আলী, সহ-সভাপতি নওয়াব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান রেন্টু, মাগুরা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মিরাজ আহমেদ, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক আলী আশরাফ, সভাপতি এইচএন কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক মিলন খন্দকার, সাংবাদিক শামীম শরীফ, প্রথম আলোর মাগুরা জেলা প্রতিনিধি কাজী আশিকুর রহমান শশী, দৈনিক বাংলাদেশ প্রেক্ষাপট প্রকাশক ও সম্পাদক আব্দুল আজীজ মাগুরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, আমাদের দিন পত্রিকার জেলা প্রতিনিধি শাহিন খন্দকার, বেসিক নিউজ ২৪ সদর রিপোর্টার জিয়াউর রহমান মুন, এশিয়া বাণী জেলা প্রতিনিধি পরিমল শীল, দৈনিক জনতা সুব্রত বিশ্বাস, দৈনিক জনবাণী একেএম মাজেদুল ইসলাম ইভান, দৈনিক গণজাগরণ জিল্লুর রহমান, দৈনিক গণবার্তা জেলা প্রতিনিধি মঈনুর রহমান, দৈনিক শেয়ার বিজ কাজী সাখাওয়াত হোসেন, আজকের জনবাণী আঃ জলিল, আজকের বসুন্ধরা হুমায়ুন কবির, সংবাদ দিগন্ত আলামিন, আজকের খবর জেলা প্রতিনিধি প্রদীপ বিশ্বাস, দৈনিক সেন বাংলা স্টাফ রিপোর্টার মহিতোষ কুমার বিশ্বাস, বাংলাদেশ সমাচার আবু হুরাইরা, দৈনিক সাতক্ষীরা সংবাদ সুবীর কুমার ঘোষ, জনতার খবর লক্ষন কুমার মন্ডল, যশোর বার্তা স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেন, দৈনিক মানবজমিন ও দৈনিক বাংলা বাহারুল ইসলাম প্রমুখ।
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় আলোচনা সভায় জেলার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।



Basic News24