শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মাগুরা কাটাখালী মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকের পেশাগত সনদপত্রে স্মারক নম্বর ছাড়াই নিয়োগের অভিযোগ দাখিলে শতভাগ পাস ও ৪ জনের জিপিএ-৫: শালিখায় সেরা সাফল্যের শীর্ষে ইসলামীয়া আইডিয়াল একাডেমি শালিখায় ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে যুবদলের সাবেক সদস্য সচিব নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা। শালিখা গঙ্গারামপুরে জলাবদ্ধ রাস্তা পরিদর্শনে কেন্দ্রীয় যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন: দ্রুত পাকাকরণের আশ্বাস ​ মাগুরায় বিএনপি নেতা পুলিশের গাড়ি থেকে হত্যা মামলার আসামি ছিনতাইয়ের অভিযোগ সাংবাদিক হারুনকে ঢাকা জেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব দেওয়া হল বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বুড়িগোয়ালিনীতে লির্ডাসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, উদ্যোগে উদ্ধারকৃত আইফোন সহ ৩৫টি মোবাইল ফোন ও বিকাশ প্রতারণার ৫০,০০০/- হস্তান্তর  মাগুরা জেলা পুলিশ সুপারের উদ্যোগে ফরিদপুর জেলার কামারখালী টোল প্লাজা এলাকা থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার মাগুরায় উন্নত জাতের গাভী পালনে সমবায়ের আবর্তক ঋণ বিতরণ অনুষ্ঠান

কলাম মতামত তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরল, গণতন্ত্র ফিরবে কি

Reporter Name

তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরল, গণতন্ত্র ফিরবে কি
গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা উত্তম কিছু নয়। ক্ষমতাসীনেরা ঠিকঠাকমতো অর্পিত দায়িত্ব পালন করতে পারলে এবং যেনতেনভাবে জয়ী হওয়ার মানসিকতা ত্যাগ করতে পারলে তত্ত্বাবধায়ক ব্যবস্থার প্রয়োজন হতো না।

পৃথিবীর যেসব দেশে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আছে, সেসব দেশের গণতন্ত্র টেকসই হওয়ার উদাহরণ নেই বললেই চলে। তারপরও আমাদের দেশের জন্য এটি মন্দের ভালো। তবে এই ব্যবস্থা অতীতে এমন রাজনৈতিক দল ধ্বংস করে দিয়েছে, যারা এই ব্যবস্থাকে নিজেদের আন্দোলনের ফসল বলে বড়াই করত।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। তবে তা এখনই কার্যকর হচ্ছে না। এ জন্য জনগণকে অন্তত পাঁচ বছর অপেক্ষা করতে হবে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হওয়ার কথা, সেটি হবে অন্তর্বর্তী সরকারের অধীনেই। নতুন গঠিত সংসদ ভেঙে যাওয়ার পর পরবর্তী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে।



Basic News24