মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত শালিখায় অস্থিতিশীলতার ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল জিন সাপ’ আতঙ্ক শালিখায়: গ্রাম রক্ষায় গাছের চূড়ায় লাল পতাকা টাঙিয়ে ‘গ্রাম বন্ধ’ কক্সবাজার সদর মডেল থানা পুলিশ কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় চোর/ছিনতাইকারী গ্রেফতার করার লক্ষ্যে অভিযান পরিচালনা করিয়া সর্ব মোট ১৭ জন আসামী গ্রেফতার করা হয়। মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ: আড়পাড়ার জোড়া জয়, ফাইনাল সম্পন্ন মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ: আড়পাড়ার জোড়া জয়, ফাইনাল সম্পন্ন শালিখায় জমকালো আয়োজনে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ উদ্বোধ​ন মাগুরায় বহুল আলোচিত মডেল প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১৪৪ ভঙ্গের অভিযোগ  মাগুরায় ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেস ওয়েলফেয়ার এর ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা শালিখায় ছাত্র-ছাত্রীদের স্থায়ী খেলার মাঠের দাবিতে মানববন্ধন

বাংলাদেশের টি-টোয়েন্টি দলে তাসকিন–শামীমের জায়গায় সাইফউদ্দিন–মাহিদুল

Reporter Name

ক্রীড়া প্রতিবেদক

টি-টোয়েন্টি দলে নেওয়া হয়েছে সাইফউদ্দিন ও মাহিদুল ইসলামকে।

টি-টোয়েন্টি দলে নেওয়া হয়েছে সাইফউদ্দিন ও মাহিদুল ইসলামকে।প্রথম আলো
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজের দল থেকে এসেছে দুটি পরিবর্তন। এবার নেই শামীম হোসেন ও তাসকিন আহমেদ। তাঁদের জায়গায় ডাক পেয়েছেন সাইফউদ্দিন ও মাহিদুল ইসলাম।

তাসকিন এখন খেলছেন আবুধাবি টি–টেনে। বিসিবির কাছ থেকে তিনি ২৩ নভেম্বর পর্যন্ত অনাপত্তিপত্র নিয়েছিলেন। সেই ছুটি আরও বাড়ানো হয়েছে। একই সঙ্গে তাঁর জায়গায় নতুন কাউকে সুযোগ দেওয়ার পরিকল্পনাও ছিল নির্বাচকদের।



Basic News24