রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মাগুরা কাটাখালী মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকের পেশাগত সনদপত্রে স্মারক নম্বর ছাড়াই নিয়োগের অভিযোগ দাখিলে শতভাগ পাস ও ৪ জনের জিপিএ-৫: শালিখায় সেরা সাফল্যের শীর্ষে ইসলামীয়া আইডিয়াল একাডেমি শালিখায় ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে যুবদলের সাবেক সদস্য সচিব নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা। শালিখা গঙ্গারামপুরে জলাবদ্ধ রাস্তা পরিদর্শনে কেন্দ্রীয় যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন: দ্রুত পাকাকরণের আশ্বাস ​ মাগুরায় বিএনপি নেতা পুলিশের গাড়ি থেকে হত্যা মামলার আসামি ছিনতাইয়ের অভিযোগ সাংবাদিক হারুনকে ঢাকা জেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব দেওয়া হল বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বুড়িগোয়ালিনীতে লির্ডাসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, উদ্যোগে উদ্ধারকৃত আইফোন সহ ৩৫টি মোবাইল ফোন ও বিকাশ প্রতারণার ৫০,০০০/- হস্তান্তর  মাগুরা জেলা পুলিশ সুপারের উদ্যোগে ফরিদপুর জেলার কামারখালী টোল প্লাজা এলাকা থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার মাগুরায় উন্নত জাতের গাভী পালনে সমবায়ের আবর্তক ঋণ বিতরণ অনুষ্ঠান

মাগুরার কান্দাবাশকোটা গ্রামে জমিতে ইটের পাচিল করা নিয়ে প্রতিপক্ষের ইট ও লাঠির আঘাতে অভিযোগ

Reporter Name

মাগুরার কান্দাবাশকোটা গ্রামে জমিতে ইটের পাচিল করা নিয়ে প্রতিপক্ষের ইট ও লাঠির আঘাতে অভিযোগ উঠেছে আহত ৪ জন

মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার পৌরসভার ৭ নং ওয়ার্ডের কান্দাবাশকোটা গ্রামে ৫ শতক জমির উপর ইটের পাচিল দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষ জমির মালিকরা প্রকাশ্য দিবালোকে শুক্রবার ২৮ নভেম্বর দুপুর ১২.১৫ টার সময় অপর পক্ষের ৪ জন গুরুতর শারীরিক ভাবে আঘাতপ্রাপ্ত হওয়ার অভিযোগ উঠেছে।

আহত ব্যবসায়ী হাশেম আলী মোল্লা (৪৮) জানান, প্রায় ২৫ বছর পূর্বে মৃত চাঁদ আলী মোল্লা সাড়ে ১৪ শতক জমির দাগ থেকে ৫ শতক জমি আমানত মোল্লার স্ত্রী খাতেমুন মনোয়ারা মুক্তার কাছে পূর্ব-পশ্চিম লম্বালম্বি ভাবে জমি নিয়েছে। আর সাম্প্রতিক সময়ে আসাদ, আমীর মোল্লা, মাসুদ মোল্লা সহ ১০-১৫ জন লোকজন একত্রে জোরপূর্বক আমাদের জমির উপর ইটের পাচিল দিয়ে ঘিরে দিচ্ছে। আমি জমিতে ইটের পাচিল দেওয়া নিষেধ করলে মৃত ইমারত মোল্লার পুত্র আমীর মোল্লা ও মাসুদ মোল্লা আমাকে লাঠি ও ইট দিয়ে বাম চোখে আঘাত করেছে। এছাড়াও মৃত হাতেম মোল্লার পুত্র ওয়ালিদ মোল্লা কে মাসুদ লাঠি ও ইট দিয়ে চোখে, হাতে ও শরীরে আঘাত করেছে, ওয়াজেদ মোল্লাকে নাকে, মুখে ও পেটে ইট দিয়ে মিরাজ মোল্লা আঘাত করেছে। মাজেদ মোল্লাকে হাতে আঘাত করা হয়েছে। তিনি আরও বলেন, আমরা দলিল ও মাপ অনুযায়ী পূর্ব ও পশ্চিম লম্বালম্বি জমি পাবো এটা মাগুরা জেলা প্রশাসন ও মহামান্য আদালত জমির দলিল অনুযায়ী সমাধান করে দিক এবং আমাদের ৪-৫ জনের উপর অর্তকিত জীবননাশের হামলার জন্য আইনের আওতায় সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচার চাই এবং মাগুরা জেলা ও উপজেলা প্রশাসন কাজটা বন্ধ করে দিক।

প্রতিপক্ষ ৫ শতক জমির পক্ষে আসাদ মোল্লা জানান, দলিল অনুযায়ী উত্তর-পশ্চিম পাশের দাগের জমি পাবো আমরা আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে তাই আমরা ইট দিয়ে প্রাচীর তৈরি করছি। আর পুলিশ এখানে এসেছে।

মারামারির খবর পেয়প মাগুরা সদর থানার ওসি তদন্ত ও অপারেশন তাদের সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে এসে ঘটনা স্থল নিয়ন্ত্রণ নিয়ে আসে। এসময় পুলিশের সদস্যরা জানায় ৫ শতক জমির মালিকের লোকজন পুলিশের উপর উত্তেজিত হয়ে কথা কাটাকাটি করছে।



Basic News24