January 17, 2026, 12:20 am
শিরোনাম:
সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল। আজ মাগুরার বরেণ্য শিক্ষাবিদ ও সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভাষাসৈনিক খান জিয়াউল হকের চতুর্থ মৃত্যু বার্ষিকী শালীখায় ঘরের ভিতর রাখা পাটকাঠিতে আগুন। যশোরে এক্্র ক্যাডেট এসোসিয়েশন ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় তালাকপ্রাপ্ত সৎ মা এবং সৎ ভাই জোর করে বাড়ি দখলের অভিযোগ মাগুরা -২ আসনের হাতপাখার নমিনি মোস্তফা কামালের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ মাগুরা-২ চরমোনাই নমিনি বিরুদ্ধে প্রকল্পের কোটি টাকা আত্মসাৎ জিয়েই প্রার্থী গ্রাহকের মধ্য চাপা ক্ষোভ মাগুরার যুবক ফরিদ মিয়া ঢাকায় রোড এক্সিডেন্টে পা তিন খন্ড হয়ে পঙ্গু ট্রমা সেন্টার হাসপাতালে
Notice:

উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের (টিএইচও) ডাঃ সাইমুন নিছার বিরুদ্ধে।

Reporter Name

পিপিআর বহির্ভূত শর্ত জুড়ে দিয়ে টেন্ডার আহবান করে পকেটের (আওয়ালীগের) ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার পাঁয়তারার অভিযোগ উঠেছে মাগুরা জেলার শালিখা উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের (টিএইচও) ডাঃ সাইমুন নিছার বিরুদ্ধে।

আওয়ামী দুঃশাসনের পতন হলেও আওয়ামী আমলে পদায়িত এই সব ডাক্তারদের আজো বদলী করা হয়নি।
জানাগেছে, ডাঃ সাইমুন নিছা বিগত আওয়ামী সরকার আমলে গত ৯ মার্চ ২০২২ সালে শালিখা উপজেলার টিএইচও পদে যোগদান করেন। এরপর তাকে আর বদলী হতে হয়নি। তিন বছর পর পর বদলীর বিধান থাকলেও ডাঃ সাইমুন নিছার ক্ষেত্রে সেটি কার্যকর হচ্ছে না। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে তদবীর করে সেই ২২ সাল থেকে আজ ২৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত একই স্টেশনে রয়ে গেছেন।

তার বিরুদ্ধে গুরুতর যে অভিযোগটি উঠেছে তা হলো, তিনি পিপিআর বহির্ভূত শর্ত আরোপ করে হাসপাতালে বিভিন্ন সেবার দরপত্র আহবান করেছেন। এইসব শর্ত দেখলে হাসি পাচ্ছে।

তিনি যে সব শর্ত আরোপ করে টেন্ডার আহবান করেছেন তাতে নতুন ঠিকাদাররা দরপত্র ক্রয়ের কোন সুযোগই পাচ্ছেন না। দরপত্র ক্রয়ে সেবাদাতা প্রতিষ্ঠানের যে যোগ্যতা চাওয়া হয়েছ তা সম্পূর্ণ অযৌক্তিক ও নীতিমালা পরিপন্থী।
এ বিষয়ে স্থানীয় ঠিকাদাররা ক্ষোভে ফুঁসে উঠেছেন। তারা দরপত্রের শর্ত শিথিল করে নতুন পুরন সকল ঠিকাদারী প্রতিষ্ঠানকে সিডিউল ক্রয়ের সুযোগ দানের অনুরোধ জানিয়েছেন।
Basic News 24



Basic News24