July 27, 2026, 7:12 pm
শিরোনাম:
মাগুরা জেলা পুলিশ সুপারের উদ্যোগে ফরিদপুর জেলার কামারখালী টোল প্লাজা এলাকা থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার মাগুরায় উন্নত জাতের গাভী পালনে সমবায়ের আবর্তক ঋণ বিতরণ অনুষ্ঠান মাগুরা মঘী ইউনিয়নের পদক পাওয়া শিক্ষার্থীকে শিবিরের উপহার মাগুরা শত্রুজিৎপুর মহাশ্মশান আশ্রমের রথযাত্রার শুভ উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ভিন্ন কুলে ভিন্ন জগত, পাব কি আমি তারে? আদ-দ্বীন চক্ষু হাসপাতালের বিরুদ্ধে ভুল অপারেশনে চোখ গেল বেগমের? মাগুরায় নিহত জুলাই যোদ্ধার গায়েবানা জানাজার পরিচিত ইমাম মেয়র প্রার্থী দোয়া ও আশির্বাদ চেয়েছেন। যশোর কায়েম খোলা এলাকায় বিদ্যুৎ এর ট্রানস্ফরমার চুরিতে এলাকায় চাঞ্চলের সৃষ্টি দর্শনায় হাঁস-মুরগি চুরির দায়ে স্বামী-স্ত্রীসহ ৩ জনের কারাদণ্ড বাউশা আর.এন. মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তেজনা

মাগুরার মঘী ঘৌড় দৌড়-মঞ্চনাটক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার দেওয়া হয়

Reporter Name

মাগুরার মঘী ইউনিয়নে ৩১তম ঐতিহ্যবাহী ঘোড় দৌড়-মঞ্চনাটক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঘোড় দৌড়ে বাছুর ও ছাগল পুরস্কার দেওয়া হয়

ফারুক আহমেদ : মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নে আনন্দ মেলা
মঘী ৩১তম ঐতিহ্যবাহী ঘোড় দৌড়, মঞ্চনাটক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়। শনিবার ২০ ডিসেম্বর মঘী এলাকাবাসী আয়োজনে এই আনন্দ মেলায়
সভাপতিত্ব করেন মোঃ জাহিদুল ইসলাম সভাপতি বিজয় মেলা কমিটি মঘী-মাগুরা ও সঞ্চালনায় মোঃ বাদশা মিয়া সেক্রেটারী বিজয় মেলা কমিটি মঘী মাগুরা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আলী আহমেদ আহ্বায়ক মাগুরা জেলা বিএনপি।

শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মনোয়ার হোসেন খান সদস্য সচিব মাগুরা জেলা বিএনপি ও বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী মাগুরা-১।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ ফিরোজ আহমেদ সাধারণ সম্পাদক মাগুরা জেলা যুবদল, মোঃ আলতাফ হোসেন বিশ্বাস সাবেক সভাপতি ৭নং মঘী ইউনিয়ন বিএনপি, মোঃ খায়রুজ্জামান সবুজ সাবেক সাধারণ সম্পাদক ৭নং মঘী ইউনিয়ন বিএনপি।
এছাড়াও উপস্থিত ছিলেন, মাগুরা জেলা বিএনপি সদস্য সচিব নাজমুল হাসান লিটন, মাগুরা জেলা জাসাস সদস্য সচিব এম ফেরদৌস রেজা, কৃষক দলের নেতা এহসানুল হক পলাশ, স্বেচ্ছাসেবক দলের নেতা হাসানুজ্জামান হাসু, মহিলা দলের নেত্রী সাবিনা ইয়াসমিন মেরী, পৌর শাখা ২ নং ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক রুবি খাতুন, বিশিষ্ট সাংবাদিক কৌশিক আহমেদ, মাগুরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক আকরাম হোসেন ইকরাম, সহ-সভাপতি সাহেব আলী, কার্যনির্বাহী সদস্য সুবীর কুমার ঘোষ প্রমুখ।

আনন্দ মেলায় প্রধান অতিথি মাগুরা জেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব আলী আহমেদ বিজয়ী প্রথম স্থান পুরস্কার বাছুর তুলে দেন নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মোমিনের কাছে। ২য় স্থান পুরস্কার ইকোপার্ক ইন্দ্রা এলাকার ক্যাফে বাবর পেয়েছেন ছাগল ও তৃতীয় পুরস্কার মাগুরা জেলা বিএনপি সদস্য নাজমুল হাসান লিটন, জেলা জাসাস সদস্য সচিব এম ফেরদৌস রেজা, বিএনপি নেতা হাসু, কৃষক দলের নেতা এহসানুল হক পলাশ, যুবদলের নেতা ফিরোজ আহমেদ ও মহিলা দলের নেত্রী সাবিনা ইয়াসমিন মেরী ছাগল তুলে দেন রাজাপুর ইউনিয়ন এলাকার হৃদয়ের হাতে।



Basic News24