July 6, 2026, 6:22 pm
শিরোনাম:
দর্শনায় হাঁস-মুরগি চুরির দায়ে স্বামী-স্ত্রীসহ ৩ জনের কারাদণ্ড যশোর কায়েমখোলায় বিদ্যুৎের ট্রানস্ফরমার চুরি.চাষীদের ব্যাপক ক্ষতির আশঙ্কা বাউশা আর.এন. মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তেজনা মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খানের  শ্রীপুরে গোলবার উদ্বোধন একজন নিবেদিতপ্রাণ জাতীয়তাবাদী সৈনিক এম ফেরদৌস রেজার লড়াকু ইতিহাস মাগুরায় বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের ভাতা প্রদান। বাংলাদেশ জাতি হিন্দু মহাজো ট যশোর জেলা শাখার অভিষেক মাগুরা জেলা কারাগারে বয়স্কদের জন্য মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। মাগুরা চরশ্রীপুর প্রাইমারি ২ ক্ষুদে শিক্ষার্থীর জন্য অভিভাবকের দাঁত ভেঙ্গে হাসপাতালে “প্রধান শিক্ষকের দায়ভার কি?

দর্শনায় হাঁস-মুরগি চুরির দায়ে স্বামী-স্ত্রীসহ ৩ জনের কারাদণ্ড

Reporter Name

দর্শনায় হাঁস-মুরগি চুরির দায়ে স্বামী-স্ত্রীসহ ৩ জনের কারাদণ্

মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
চয়াডাঙ্গার দর্শনা থানার চাকুলিয়া গ্রামে হাঁস-মুরগি চুরির অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে আদালত। রবিবার (৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।দণ্ডপ্রাপ্তরা হলেন—দর্শনা মোহাম্মদপুর মেথরপট্টি এলাকার মৃত দিলীপ কুমার দাসের ছেলে শ্রী সুজন কুমার দাস (৫০), সুজন কুমার দাসের স্ত্রী ময়না রানী (৩৬) এবং একই এলাকার মৃত নবীছদ্দিনের স্ত্রী রেখা খাতুন (৫৮)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৪ জুলাই) সকালে চাকুলিয়া গ্রামের মাঝপাড়ার বাসিন্দা মোফাজ্জল হোসেনের বাড়িতে কৌশলে প্রবেশ করে হাঁস-মুরগি চুরির চেষ্টা করেন অভিযুক্তরা। এ সময় বাড়ির মালিক ও স্থানীয়রা বিষয়টি টের পেয়ে হাতে-নাতে ওই তিনজনকে আটক করেন। পরে স্থানীয় জনতা তাদেরকে আটকে রেখে দর্শনা থানায় খবর দেন।খবর পেয়ে দর্শনা থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে আটককৃতদের হেফাজতে নেয় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির বিষয়টি স্বীকার করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের চুয়াডাঙ্গার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।আসামিদের আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক সাক্ষ্য-প্রমাণ ও অপরাধের ধরণ বিশ্লেষণ করে এই রায় ঘোষণা করেন। রায়ে চুরির মূল পরিকল্পনাকারী শ্রী সুজন কুমার দাসকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া তার স্ত্রী ময়না রানী এবং সহযোগী রেখা খাতুনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।এ বিষয়ে দর্শনা থানার ওসি নজরুল ইসলাম জানান, জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি এলাকায় চুরি বা যেকোনো অপরাধ রোধে পুলিশের টহল জোরদার করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইন হাতে তুলে না নিয়ে অপরাধীদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



Basic News24