মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত শালিখায় অস্থিতিশীলতার ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল জিন সাপ’ আতঙ্ক শালিখায়: গ্রাম রক্ষায় গাছের চূড়ায় লাল পতাকা টাঙিয়ে ‘গ্রাম বন্ধ’ কক্সবাজার সদর মডেল থানা পুলিশ কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় চোর/ছিনতাইকারী গ্রেফতার করার লক্ষ্যে অভিযান পরিচালনা করিয়া সর্ব মোট ১৭ জন আসামী গ্রেফতার করা হয়। মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ: আড়পাড়ার জোড়া জয়, ফাইনাল সম্পন্ন মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ: আড়পাড়ার জোড়া জয়, ফাইনাল সম্পন্ন শালিখায় জমকালো আয়োজনে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ উদ্বোধ​ন মাগুরায় বহুল আলোচিত মডেল প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১৪৪ ভঙ্গের অভিযোগ  মাগুরায় ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেস ওয়েলফেয়ার এর ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা শালিখায় ছাত্র-ছাত্রীদের স্থায়ী খেলার মাঠের দাবিতে মানববন্ধন

মাগুরা শত্রুজিৎপুর মহাশ্মশান আশ্রমের রথযাত্রার শুভ উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী

Reporter Name

মাগুরা শত্রুজিৎপুর মহাশ্মশান আশ্রমের রথযাত্রার শুভ উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরs

ফারুক আহমেদ, মাগুরা : মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নের শত্রুজিৎপুর শ্রী শ্রী জগন্নাথ মন্দির ও মহাশ্মশান আশ্রমের রথযাত্রার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় সংস্কৃতি মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য এমপি এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। বৃহস্পতিবার ১৬ জুলাই বেলা ১১ টায় শত্রুজিৎপুর মহাশ্মশান আশ্রমের সভাপতি (ভারপ্রাপ্ত) বিবেক রঞ্জন মিত্র, সেক্রেটারি গোপাল চন্দ্র মন্ডল অনুষ্ঠান পরিচালনা করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মেহেরুন্নাহার, মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ ওসি মামুন, সার্কেল এএসপি নাহিয়ান, দক্ষিণ ইউনিট বিএনপি প্রধান সমন্বয়ক শেখ নওশের আলী, পুজা উদযাপন ফ্রন্টের অজয় সরকার, শত্রুজিৎপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিক মাস্টার, গোপালগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত মুন্সী, শত্রুজিৎপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস, বিএনপি নেতা ওলিয়ার মাস্টার, নিশান মুন্সি, সেলিম রেজা, আলীবার শেখ, কৃষ্ণ পদ বখসী, ইমরুজ জামান সোহেল, তারাপদ বিশ্বাস, দক্ষিণ মাগুরা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির মৃধা, শত্রুজিৎপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের মনসুর আলী, ছাত্র দলের দক্ষিণ মাগুরা ইউনিট যুগ্ম আহবায়ক ছুরমান শেখ রানা, পুজা উদযাপন পরিষদের পঙ্কজ অধিকারী সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী বৃন্দগণ।

প্রধান অতিথি মাননীয় সংস্কৃতি মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য এমপি এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী তার বক্তব্য বলেন, শত্রুজিৎপুর মহাশ্মশান আশ্রমের অফিস ঘর উন্নয়ন, সীমানা প্রাচীর নির্মাণ, আশ্রমের অসমাপ্ত মূল ফটক নির্মাণ, আশ্রমের পূজা অর্চণার বাদ্যযন্ত্রপাতি বরাদ্দের আশ্বাস প্রদান।
আর বক্তব্য শেষে প্রধান অতিথি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, ইউএনও মেহেরুন্নাহার এবং
মহাশ্মশান আশ্রমের সভাপতি (ভারপ্রাপ্ত) বিবেক রঞ্জন মিত্র, সেক্রেটারি গোপাল চন্দ্র মন্ডল একসাথে সবাই রথের দড়ি টেনে রথযাত্রার শুভ উদ্বোধন করেন।



Basic News24