শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মাগুরা কাটাখালী মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকের পেশাগত সনদপত্রে স্মারক নম্বর ছাড়াই নিয়োগের অভিযোগ দাখিলে শতভাগ পাস ও ৪ জনের জিপিএ-৫: শালিখায় সেরা সাফল্যের শীর্ষে ইসলামীয়া আইডিয়াল একাডেমি শালিখায় ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে যুবদলের সাবেক সদস্য সচিব নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা। শালিখা গঙ্গারামপুরে জলাবদ্ধ রাস্তা পরিদর্শনে কেন্দ্রীয় যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন: দ্রুত পাকাকরণের আশ্বাস ​ মাগুরায় বিএনপি নেতা পুলিশের গাড়ি থেকে হত্যা মামলার আসামি ছিনতাইয়ের অভিযোগ সাংবাদিক হারুনকে ঢাকা জেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব দেওয়া হল বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বুড়িগোয়ালিনীতে লির্ডাসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, উদ্যোগে উদ্ধারকৃত আইফোন সহ ৩৫টি মোবাইল ফোন ও বিকাশ প্রতারণার ৫০,০০০/- হস্তান্তর  মাগুরা জেলা পুলিশ সুপারের উদ্যোগে ফরিদপুর জেলার কামারখালী টোল প্লাজা এলাকা থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার মাগুরায় উন্নত জাতের গাভী পালনে সমবায়ের আবর্তক ঋণ বিতরণ অনুষ্ঠান

এবার সংঘর্ষে রণক্ষেত্র যশোর, আহত ১০

Reporter Name

এবার সংঘর্ষে রণক্ষেত্র যশোর, আহত ১০

নাজমুল হোসেন মিলন ্য। শোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে দাবি স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাদের।

আজ শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। সংঘর্ষের এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরে বিকেলে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াত।

উপজেলা জামায়াতের নেতারা অভিযোগ করেন, দুপুরে মহিলা জামায়াতের ১০-১২ জন কর্মী নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’র পক্ষে গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামে ভোট চাইতে যান। এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী তাদের প্রচারণায় বাধা দেন এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন। খবর পেয়ে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের কয়েকজন নেতাকর্মী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর এসএস পাইপ, বাঁশ ও লোহার রড দিয়ে হামলা করে বলে অভিযোগ করেন জামায়াতের নেতা। এতে তাদের ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলেও জানান তারা।

তবে এ বিষয়ে যশোর-২ আসনের বিএনপি সমর্থিত প্রার্থী সাবিরা নাজমুল মুন্নী জানান, জামায়াত কর্মীরা বুলেটপ্রুফ জ্যাকেটের মতো পোশাক পরে প্রস্তুতি নিয়ে এসে তাদের কর্মীদের ওপর হামলা করেছে।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান মোহাম্মদ শাহজালাল আলম জানান, দু’পক্ষের মধ্যে সামান্য ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



Basic News24