মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত শালিখায় অস্থিতিশীলতার ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল জিন সাপ’ আতঙ্ক শালিখায়: গ্রাম রক্ষায় গাছের চূড়ায় লাল পতাকা টাঙিয়ে ‘গ্রাম বন্ধ’ কক্সবাজার সদর মডেল থানা পুলিশ কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় চোর/ছিনতাইকারী গ্রেফতার করার লক্ষ্যে অভিযান পরিচালনা করিয়া সর্ব মোট ১৭ জন আসামী গ্রেফতার করা হয়। মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ: আড়পাড়ার জোড়া জয়, ফাইনাল সম্পন্ন মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ: আড়পাড়ার জোড়া জয়, ফাইনাল সম্পন্ন শালিখায় জমকালো আয়োজনে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ উদ্বোধ​ন মাগুরায় বহুল আলোচিত মডেল প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১৪৪ ভঙ্গের অভিযোগ  মাগুরায় ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেস ওয়েলফেয়ার এর ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা শালিখায় ছাত্র-ছাত্রীদের স্থায়ী খেলার মাঠের দাবিতে মানববন্ধন

মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভাঙচুর-লুটপাটের অভিযোগ

Reporter Name

মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভাঙচুর-লুটপাটের অভিযোt
মাগুরা প্রতিনিধি
মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের রামনগর গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ব্যাপক ভাঙচুর-লুটপাটের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের সময় নাঈম ও জিহাদ আলী সাহেব আলী মন্ডল এবং যুথি খাতুন সহ অনেকেই আহত হয়েছেন একাধিক বাড়িঘর ভাঙচুর, নগদ অর্থ ও মালামাল লুটের ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী—
মোঃ ইদ্রিস (৪৫), পিতা মৃত আঃ খালেক সদ্দার — তার কাছ থেকে নগদ ১,৫০,০০০ টাকা নেওয়া হয়েছে, ঘরের মালামাল লুট ও দুটি ঘর ভাঙচুর করা হয়েছে।
মোঃ আজাদ মন্ডল (৩২), পিতা জাহিদ মন্ডল — বিদ্যুতের মিটার ভাঙা হয়েছে, মালামাল লুট এবং নগদ ৯০,০০০ টাকা নেওয়া হয়েছে।
রজব মন্ডল (৫০), পিতা হেলাল উদ্দিন মন্ডল — বাড়ি ভাঙচুর ও নগদ ১,৭০,০০০ টাকা নেওয়ার অভিযোগ।
আখিরুল (৫০), পিতা গোলাম সদ্দার — বাড়ি ভাঙচুর এবং নগদ ২,০০,০০০ টাকা লুটের অভিযোগ।
মহিদুল মন্ডল (৩৫), পিতা মতিয়ার মন্ডল — বাড়ি ও দোকান ভাঙচুর, দোকানের মালামাল লুট, নগদ প্রায় ২ লাখ টাকা, দুইটি এক ভরি ওজনের আংটি ও একটি এক ভরি চেইন নিয়ে যাওয়ার অভিযোগ।
কাশেম মন্ডল, পিতা মৃত আঃ বারিক মন্ডল — বাড়ি ভাঙচুর ও মালামাল-নগদ লুট হয়েছে বলে দাবি।
নূরইসলাম (৩২), পিতা হাসেন মন্ডল — একটি ভ্যান, নগদ ৫০,০০০ টাকা এবং বাড়ির মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন।
স্থানীয়রা জানান, পূর্ব বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তা সংঘর্ষে রূপ নেয়। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



Basic News24