শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম:
ইসলামী ব্যাংক নিয়ে বিভ্রান্তি: শরিয়াহ, অর্থনীতি ও বৈশ্বিক বাস্তবতা কী বলে? মহম্মদপুরে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহম্মদপুরে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহম্মদপুরে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরায়, শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকায় লেংটা বাবার আশ্রমে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে যাত্রাপালা শ্রীপুরে পল্লিবিদ্যুতের চরম অবহেলায় দিনমজুরের করুণ মৃত্যু: ২ কর্মী বরখাস্ত মাগুরায় দেশব্যাপী ফলজ ও ভেষজ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে উত্তপ্ত মহম্মদপুর: সংঘাত এড়াল বিএনপির দুই পক্ষ মাগুরায় শিক্ষক কর্তৃক ছাত্রী অন্তঃসত্ত্বার অভিযোগ: বিতর্কিত শিক্ষক লাপাত্তা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শালিখা উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ: তদন্ত প্রতিবেদন নিয়ে ধোঁয়াশা, নিষ্ক্রিয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

শালিখায় গাছে গাছে উঁকি দিচ্ছে আমের মুকুল।

Reporter Name

শালিখায় গাছে গাছে উঁকি দিচ্ছে আমের মুকুল

ভ্রাম্মান প্রতিনিধি: রিপোর্টার সুবির ঘোষ।

ষড় ঋতুর এই বাংলাদেশে ঋতুরাজ বসন্ত। আর এই বসন্তের আগমনী বার্তা নিয়ে পত্রপল্লভ ভেদ করে গাছে গাছে উঁকি দিচ্ছে আমের মুকুল। হলুদে সবুজে মিশে একাকার বর্নিল সাজে সেজেছে প্রকৃতি। গ্রাম বাংলার সর্বত্রই এখন এমন দৃশ্য বিরাজমান।

মাগুরার শালিখায় প্রতিটা এলাকায় সারি সারি আমগাছ গুলোতে এবার মুকুলের পরিমাণ যেমন বেশি তেমনি ভ্রমরের আনা গোনা চোখে পড়ছে । সাধারণত ফেব্রুয়ারী মাসের শেষ দিকে বসন্তের শুরুতে আম গাছে মুকুল আসে। আর আমাদের দেশে এই সময়টাতে বৃষ্টিপাত হয় না। এবং বাতাসের আদ্রতা কিছুটা কম থাকে। যে কারনে আমের মুকুলের পুষ্টি হতে সাহায্য করে।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায় সারি সারি আমগাছ গুলোতে মুকুলে ছেয়ে আছে প্রতিটা ডালপালা। এ সকল আমের মুকুলে এখন মৌমাছির গুঞ্জন যেন প্রকৃতির চোখ জুড়ানো সৌন্দর্য।

সরে জমিনে গিয়ে দেখা যায় আমচাষী ও বাগান মালিকেরা বাগান পরিচর্যা নিয়ে ব্যস্তসময় পার করছেন। গাছে মুকুল আসার আগে থেকেই পরিচর্যা করছে বলে জানান তারা। যাতে করে গুটি বাঁধর সময় কোন সমস্যার সৃষ্টি না হয়।

উপজেলার গোপালগ্রামের লিয়াকত বিশ্বাস বলেন আমার ৩০টি আম গাছে এবার প্রচুর পরিমানে মুকুল এসেছে। পরিচর্যা করছি নিয়মিত। আবহাওয়া ভালো থাকলে আমের ভালো ফলন হতে পারে।

শতখালি গ্রামের সুজিত বিশ্বাস বলেন, আমার ১টি আম বাগানে প্রায় ৩০টি আম গাছ রয়েছে। এবার যেভাবে মুকুল এসেছে শেষ পর্যন্ত থাকলে ভাল ফলন আশা করছি।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবুল হাসনাত জানান, এবছর শালিখা উপজেলায় আমের মুকুল বেশি এসেছে। এসময়ে একটি ছত্রাক নাশক স্প্রে ও সাথে কীটনাশক দেওয়া হলে পোকা মাকড়ের হাত থেকে রক্ষা পাওয়া যাবে।এবং আমের গুটি আসলে ও গুটি বড় হলে এই তিনবার স্প্রে করলে ভালো হবে।



Basic News24