July 22, 2026, 1:38 am
শিরোনাম:
মাগুরায় উন্নত জাতের গাভী পালনে সমবায়ের আবর্তক ঋণ বিতরণ অনুষ্ঠান মাগুরা মঘী ইউনিয়নের পদক পাওয়া শিক্ষার্থীকে শিবিরের উপহার মাগুরা শত্রুজিৎপুর মহাশ্মশান আশ্রমের রথযাত্রার শুভ উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ভিন্ন কুলে ভিন্ন জগত, পাব কি আমি তারে? আদ-দ্বীন চক্ষু হাসপাতালের বিরুদ্ধে ভুল অপারেশনে চোখ গেল বেগমের? মাগুরায় নিহত জুলাই যোদ্ধার গায়েবানা জানাজার পরিচিত ইমাম মেয়র প্রার্থী দোয়া ও আশির্বাদ চেয়েছেন। যশোর কায়েম খোলা এলাকায় বিদ্যুৎ এর ট্রানস্ফরমার চুরিতে এলাকায় চাঞ্চলের সৃষ্টি দর্শনায় হাঁস-মুরগি চুরির দায়ে স্বামী-স্ত্রীসহ ৩ জনের কারাদণ্ড বাউশা আর.এন. মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তেজনা মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খানের  শ্রীপুরে গোলবার উদ্বোধন

শালিখায় মাদ্রাসা সুপারের সাথে ডিবি পরিচয়ে প্রতারণা: ৫৫,৫০০ হাজার টাকা লুটে নিলো চক্র।

Reporter Name

শালিখায় মাদ্রাসা সুপারের সাথে ডিবি পরিচয়ে প্রতারণা: ৫৫,৫০০ হাজার টাকা লুটে নিলো চক্র

ভ্রাম্যমান প্রতিনিধ: সুবির ঘোষ

আজ ৮ মার্চ, ২০২৬ মাগুরার শালিখা উপজেলা শতখালী দারুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ হাফিজুর রহমান ডিবি পুলিশ পরিচয়ে একটি প্রতারক চক্রের শিকার হয়েছেন। আজ রোববার দুপুরে প্রশাসনের ভুয়া পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ৫৫ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক শালিখা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ৩৪৮) করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২:৫৫ মিনিটের দিকে মাওলানা হাফিজুর রহমানের মোবাইলে একটি কল আসে। কলদাতা নিজেকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে জানায় যে, তার ছেলেকে ইয়াবাসহ আটক করা হয়েছে। মামলার ভয় দেখিয়ে প্রতারক চক্রটি দ্রুত টাকা দাবি করে। আতঙ্কিত হয়ে তিনি দুটি মোবাইল ব্যাংকিং নম্বরে মোট ৫৫,৫০০ টাকা (৩০,০০০ ও ২৫,৫০০) পাঠিয়ে দেন।

টাকা পাঠানোর পর ওই নম্বরগুলো বন্ধ পাওয়া গেলে তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন। দ্রুত তিনি শালিখা থানায় উপস্থিত হয়ে বিষয়টি অবহিত করেন।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।



Basic News24