মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত শালিখায় অস্থিতিশীলতার ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল জিন সাপ’ আতঙ্ক শালিখায়: গ্রাম রক্ষায় গাছের চূড়ায় লাল পতাকা টাঙিয়ে ‘গ্রাম বন্ধ’ কক্সবাজার সদর মডেল থানা পুলিশ কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় চোর/ছিনতাইকারী গ্রেফতার করার লক্ষ্যে অভিযান পরিচালনা করিয়া সর্ব মোট ১৭ জন আসামী গ্রেফতার করা হয়। মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ: আড়পাড়ার জোড়া জয়, ফাইনাল সম্পন্ন মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ: আড়পাড়ার জোড়া জয়, ফাইনাল সম্পন্ন শালিখায় জমকালো আয়োজনে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ উদ্বোধ​ন মাগুরায় বহুল আলোচিত মডেল প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১৪৪ ভঙ্গের অভিযোগ  মাগুরায় ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেস ওয়েলফেয়ার এর ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা শালিখায় ছাত্র-ছাত্রীদের স্থায়ী খেলার মাঠের দাবিতে মানববন্ধন

শালিখায় তিন দিনব্যাপী মতুয়া মহোৎসব।

Reporter Name

শালিখায় তিন দিনব্যাপী মতুয়া মহোৎসব

বিশেষ প্রতিনিধ: সুবির ঘোষ।

​আজ ১০ মার্চ মাগুরা শালিখা উপজেলার বাউলিয়া গ্রামের পূর্বপাড়া (গোসাই বাড়ি) শুরু হয়েছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য মতুয়া মহোৎসব ও সম্মেলন। পরমারাধ্য পিতৃদেব স্বর্গীয় প্রফুল্ল কুমার বিশ্বাস (ফেলা গোসাই) এবং মাতৃদেবী স্বর্গীয় সরস্বতী বিশ্বাসের পবিত্র স্মৃতি স্মরণে এই মহোৎসবের আয়োজন করা হয়েছে।
​অনুষ্ঠানসূচি ও কার্যক্রম
​উৎসবের সূচি অনুযায়ী গত ২৪শে ফাল্গুন সোমবার থেকে অনুষ্ঠান শুরু হয়েছে। প্রতিদিনের কর্মসূচিতে রয়েছে:
​শ্রীশ্রী হরিলীলামৃত পাঠ ও অধিবাস কীর্তন।
​মতুয়া দল বরণ: ২৫শে ফাল্গুন মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত বিভিন্ন অঞ্চল থেকে আসা মতুয়া দলগুলোকে বরণ করে নেওয়া হয়।
​হরিসঙ্গীত ও কীর্তন: সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত চলে ভক্তিমূলক হরিসঙ্গীত।
​মহাসংকীর্তন: আজ ২৬শে ফাল্গুন বুধবার সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মতুয়া ভক্তবৃন্দ মহাসংকীর্তন পরিবেশন করবেন।
​মতুয়া ভক্তদের মিলনমেলা
​আয়োজক কমিটির পক্ষ থেকে শ্রীমতি মিনতি বিশ্বাস এবং তার পরিবার (শ্রী প্রল্লাদ কুমার বিশ্বাস, প্রদীপ কুমার বিশ্বাস, প্রদ্যুৎ কুমার বিশ্বাস ও গৌরাঙ্গ বিশ্বাস) আগত সকল মতুয়া ভক্ত ও সুধীজনকে উৎসবে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। অনুষ্ঠানে আসা ভক্তদের জন্য প্রসাদ সেবন ও ধর্মীয় আলোচনার সুব্যবস্থা করা হয়েছে।
​আয়োজকরা জানান, এই মহোৎসবের মূল উদ্দেশ্য হলো শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের আদর্শ প্রচার এবং ভক্তদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করা। বাউলিয়া ও এর আশেপাশের গ্রামগুলোতে এই উৎসবকে কেন্দ্র করে বর্তমানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।



Basic News24