শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মাগুরা কাটাখালী মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকের পেশাগত সনদপত্রে স্মারক নম্বর ছাড়াই নিয়োগের অভিযোগ দাখিলে শতভাগ পাস ও ৪ জনের জিপিএ-৫: শালিখায় সেরা সাফল্যের শীর্ষে ইসলামীয়া আইডিয়াল একাডেমি শালিখায় ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে যুবদলের সাবেক সদস্য সচিব নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা। শালিখা গঙ্গারামপুরে জলাবদ্ধ রাস্তা পরিদর্শনে কেন্দ্রীয় যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন: দ্রুত পাকাকরণের আশ্বাস ​ মাগুরায় বিএনপি নেতা পুলিশের গাড়ি থেকে হত্যা মামলার আসামি ছিনতাইয়ের অভিযোগ সাংবাদিক হারুনকে ঢাকা জেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব দেওয়া হল বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বুড়িগোয়ালিনীতে লির্ডাসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, উদ্যোগে উদ্ধারকৃত আইফোন সহ ৩৫টি মোবাইল ফোন ও বিকাশ প্রতারণার ৫০,০০০/- হস্তান্তর  মাগুরা জেলা পুলিশ সুপারের উদ্যোগে ফরিদপুর জেলার কামারখালী টোল প্লাজা এলাকা থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার মাগুরায় উন্নত জাতের গাভী পালনে সমবায়ের আবর্তক ঋণ বিতরণ অনুষ্ঠান

সংগ্রাম আর আদর্শের পথে ১৭ বছর: রাজনীতির মাঠে অবিচল মোঃ তারিকুল ইসলাম ভুঁইয়া (সায়মন তারিক)

Reporter Name

সংগ্রাম আর আদর্শের পথে ১৭ বছর: রাজনীতির মাঠে অবিচল মোঃ তারিকুল ইসলাম ভুঁইয়া (সায়মন তারিক

মাগুরা প্রতিনিধি।।

দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে নানা প্রতিকূলতা, চাপ ও নির্যাতনের মধ্য দিয়েও নিজের রাজনৈতিক আদর্শ থেকে একচুলও সরে যাননি মোঃ তারিকুল ইসলাম ভুঁইয়া (সায়মন তারিক)। কঠিন সময়ে দলীয় কর্মসূচিতে সক্রিয় থেকে তিনি বিএনপির আন্দোলন-সংগ্রামের একজন নিবেদিত কর্মী হিসেবে পরিচিতি লাভ করেছেন।
রাজনীতির দুঃসময়ে যখন অনেকেই পিছিয়ে গেছেন, তখনও সায়মন তারিক সাহস ও ধৈর্যের সাথে মাঠে থেকে দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। এ সময়ে তাকে বহু বাধা, ভয়-ভীতি ও হুমকির মুখোমুখি হতে হয়েছে। তবুও তিনি কখনও হতাশ হননি, বরং দলের আদর্শ ও কর্মসূচিকে সামনে রেখে কাজ করে গেছেন।
ঢাকার বিভিন্ন এলাকা থেকে শুরু করে দেশের নানা জায়গায় সংগঠনকে শক্তিশালী করতে তিনি নিরলসভাবে কাজ করেছেন। রাজনৈতিক সংগ্রামের পাশাপাশি তিনি একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবেও পরিচিত। বর্তমানে তিনি জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কোষাধ্যক্ষ এবং বাংলাদেশ চলচ্চিত্র কল্যাণ সোসাইটির সভাপতির দায়িত্ব পালন করছেন।
সহকর্মীদের মতে, দীর্ঘদিনের সংগ্রাম, ধৈর্য এবং দলের প্রতি নিষ্ঠা তাকে একটি শক্ত অবস্থানে নিয়ে এসেছে। সব বাধা অতিক্রম করে তিনি এখনও একইভাবে দল ও মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।
যারা তাকে কাছ থেকে দেখেছেন, তারা বলেন— প্রতিকূলতার মধ্যেও যে দৃঢ়তা ও নিষ্ঠা নিয়ে তিনি পথ চলেছেন, তা নতুন প্রজন্মের কর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।



Basic News24