August 11, 2026, 2:00 am
শিরোনাম:
দাখিলে শতভাগ পাস ও ৪ জনের জিপিএ-৫: শালিখায় সেরা সাফল্যের শীর্ষে ইসলামীয়া আইডিয়াল একাডেমি শালিখায় ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে যুবদলের সাবেক সদস্য সচিব নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা। শালিখা গঙ্গারামপুরে জলাবদ্ধ রাস্তা পরিদর্শনে কেন্দ্রীয় যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন: দ্রুত পাকাকরণের আশ্বাস ​ মাগুরায় বিএনপি নেতা পুলিশের গাড়ি থেকে হত্যা মামলার আসামি ছিনতাইয়ের অভিযোগ সাংবাদিক হারুনকে ঢাকা জেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব দেওয়া হল বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বুড়িগোয়ালিনীতে লির্ডাসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, উদ্যোগে উদ্ধারকৃত আইফোন সহ ৩৫টি মোবাইল ফোন ও বিকাশ প্রতারণার ৫০,০০০/- হস্তান্তর  মাগুরা জেলা পুলিশ সুপারের উদ্যোগে ফরিদপুর জেলার কামারখালী টোল প্লাজা এলাকা থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার মাগুরায় উন্নত জাতের গাভী পালনে সমবায়ের আবর্তক ঋণ বিতরণ অনুষ্ঠান মাগুরা মঘী ইউনিয়নের পদক পাওয়া শিক্ষার্থীকে শিবিরের উপহার

মাগুরায় ৩য় বার্ষিক মতুয়া মহাসম্মেলন ও হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত।

Reporter Name

মাগুরায় ৩য় বার্ষিক মতুয়া মহাসম্মেলন ও হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত।
সুবির ঘোষ​ মাগুরা |
তারিখ: ১৯ এপ্রিল, ২০২৬
​মাগুরার বারইখালী সার্বজনীন শ্রী শ্রী শীতলা ও হরি মন্দির প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ৩য় বার্ষিক মতুয়া মহাসম্মেলন, হরিনাম সংকীর্তন ও আলোচনা সভা-২০২৬। গত ১৭ এপ্রিল থেকে শুরু হওয়া এই ত্রি-দিবসীয় অনুষ্ঠানমালা আজ ১৯ এপ্রিল (৩, ৪ ও ৫ বৈশাখ) রবিবার সমাপ্ত হয়েছে।
​মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট বাবু নিতাই রায় চৌধুরী।
​অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মতুয়া মিশন মাগুরা জেলা শাখার সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মতুয়া রত্ন গৌরাচাঁদ সরকার। সভাপতিত্ব করেন বারুইখালী সর্বজনীন শ্রী শ্রী শীতলা ও হরি মন্দিরের সভাপতি মতুয়া গোলক চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানটি পৌরোহিত্য করেন মতুয়া শ্রী বিমল গোসাই।
​আলোচনা সভায় বিশেষ আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
​মতুয়া সঞ্জয় মন্ডল: বিশিষ্ট মতুয়া আলোকবর্তিকা, ডুমুরিয়া, খুলনা।
​মতুয়া চন্দন বর: সাংগঠনিক সম্পাদক, মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটি।
​মতুয়া বিরাট ঠিকাদার: সাধারণ সম্পাদক, মাগুরা জেলা মতুয়া মিশন।
​মোঃ ওসমান গণি মুছাপুরী: চেয়ারম্যান, শত্রুজিৎপুর ইউনিয়ন পরিষদ।
​মতুয়া শিশির বিশ্বাস, মতুয়া ডাঃ শক্তিপদ কর, মতুয়া তারক মহন্ত এবং মতুয়া প্রবীর রায় সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​তিন দিনব্যাপী এই আয়োজনে ছিল শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের লীলামৃত পাঠ, তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন এবং মতুয়া দর্শনের ওপর বিশেষ আলোচনা সভা। বক্তারা তাদের বক্তব্যে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হয়ে শোষণমুক্ত সমাজ গঠন এবং আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে মতুয়া সম্প্রদায়ের অবদানের কথা বিশেষভাবে গুরুত্ব পায় আলোচনা সভায়।
​বারইখালী সর্বজনীন হরি ও শীতলা মন্দির কমিটির আয়োজনে এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, গোপাল বিশ্বাস, মৃণাল চন্দ্র বিশ্বাস, নিতাই বিশ্বাসসহ স্থানীয় স্বেচ্ছাসেবকবৃন্দ। অনুষ্ঠান শেষে আগত ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।



Basic News24