রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মাগুরা কাটাখালী মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকের পেশাগত সনদপত্রে স্মারক নম্বর ছাড়াই নিয়োগের অভিযোগ দাখিলে শতভাগ পাস ও ৪ জনের জিপিএ-৫: শালিখায় সেরা সাফল্যের শীর্ষে ইসলামীয়া আইডিয়াল একাডেমি শালিখায় ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে যুবদলের সাবেক সদস্য সচিব নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা। শালিখা গঙ্গারামপুরে জলাবদ্ধ রাস্তা পরিদর্শনে কেন্দ্রীয় যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন: দ্রুত পাকাকরণের আশ্বাস ​ মাগুরায় বিএনপি নেতা পুলিশের গাড়ি থেকে হত্যা মামলার আসামি ছিনতাইয়ের অভিযোগ সাংবাদিক হারুনকে ঢাকা জেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব দেওয়া হল বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বুড়িগোয়ালিনীতে লির্ডাসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, উদ্যোগে উদ্ধারকৃত আইফোন সহ ৩৫টি মোবাইল ফোন ও বিকাশ প্রতারণার ৫০,০০০/- হস্তান্তর  মাগুরা জেলা পুলিশ সুপারের উদ্যোগে ফরিদপুর জেলার কামারখালী টোল প্লাজা এলাকা থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার মাগুরায় উন্নত জাতের গাভী পালনে সমবায়ের আবর্তক ঋণ বিতরণ অনুষ্ঠান

এ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী এমপির আগমন উপলক্ষে গণসংবর্ধনা

Reporter Name

এ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী এমপির আগমন উপলক্ষে গণসংবর্ধন

বিশেষ প্রতিনিধঃ

মাগুরা শ্রীপুরে এ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী এমপির আগমন উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। শুক্রবার ১৫ মে দুপুর ১২ টার সময় শ্রীপুর সরকারি এমসি পাইলট স্কুল গেট সংলগ্ন স্থানে শ্রীপুর উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা ও কর্মী বৃন্দগণের আয়োজনে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা বিএনপি সাবেক সভাপতি মোঃ আশরাফুল আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য এমপি আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
এছাড়াও উপস্থিত ছিলেন, মাগুরা কৃষক দলের সভাপতি ও রাজনৈতিক প্রেস সচিব রুবাইয়াত হোসেন খান, শ্রীপুর উপজেলা বিএনপি সাবেক সভাপতি বদরুল আলম হিরো, শ্রীপুর উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক-১ খন্দকার আশরাফুল ইসলাম নালিম, শ্রীপুর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল আতিক বিল্লাহ, কৃষক দলের নেতা বিএম পলাশ, মাগুরা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফারহানা পারভীন বিউটি, সাংগঠনিক সম্পাদক জেসমিন রহমান স্মৃতি, সহ সাংগঠনিক সম্পাদক পাপিয়া শারমিন, পৌর আহবায়ক খুরশিদা ইয়াসমিন ইতি, জেলা কমিটির সদস্য রুনা সালাম, মহিলা দলের থানার যুগ্ম আহবায়ক হোসনে আরা খাতুন পলি সহ প্রমুখ।

প্রধান অতিথি মাগুরা-১ আসনের সংসদ সদস্য এমপি আলহাজ্ব মনোয়ার হোসেন খান বলেন, শ্রীপুর উপজেলার সমস্ত ইউনিয়নের কোন প্রকার মাটির কাঁচা রাস্তা থাকবে না, সব পাকা ইটের হেরিং বন্ড ও সলিং রাস্তা করা হবে।

এমপি এ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী বলেন, আমরা দুই ভাই বোন অর্থ্যাৎ মাগুরা-১ আসনের সংসদ সদস্য এমপি আলহাজ্ব মনোয়ার হোসেন খান ও আমি মিলে মাগুরা শ্রীপুর বাসীর সকল দাবী দাওয়া পূরণ করতে সচেষ্ট থাকবো। আমাদের প্রতি আপনারা আস্থা রাখবেন।
এমপি এ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী মাগুরা, ঝিনাইদহ, নড়াইল এই তিন জেলার সংরক্ষিত আসনের জাতীয় সংসদ সদস্য এমপি।



Basic News24