মাগুরা কাটাখালি পশুহাট জমে উঠেছে ;কোরবানি ঈদ সামনে বেপারী ও চাষী প্রস্তু
আকরাম হোসেন ইকরাম /দক্ষিণ-পশ্চিম অঞ্চলের পশুহাট খ্যাত মাগুরা কাটাখালি পশুহাট বিখ্যাত নামের তালিকায় উঠেছে। প্রায় ২০০ বছর আগের এ হাট টি চলে আসছে। ঢাকা চিটাগাং রাজশাহী খুলনা থেকে এখানে এই হাটে বেপারীগণ আসেন পশু কিনতে। তাই দূর-দূরান্ত থেকে অনেক চাষী এ হাটে পশু উঠাতে আগে থেকেই প্রস্তুতি নেন। কেশবপুর মন্টু ব্যাপারী নামে একজনের সাথে কথা হয় ;তিনি জানান আমি দীর্ঘদিন ধরে এ হাটে গরু বেচাকেনা করি। ফরিদপুর থেকে আসা বেলাল বেপারীর বলেন ;কাটাখালি পশুহাট আমার দাদার আমল থেকে আমি একা যা করি ;শত ব্যস্ততার মাঝেও এ হাটের গুরুদক্ষিণা না দিলে আমার চলেনা। স্থানীয় এক গরু ফার্ম চাষী জানান ;প্রতি কোরবানি ঈদের জন্য আমি ২০ টা গরু চাষ করি। প্রতি কোরবানি ঈদে পাঁচ/ সাত লাখ টাকা লাভ করি। গত কয়েক বছর করোনা রোগের জন্য ব্যবসা-মন্দা গিয়েছিল। এ দু’বছর অবশ্য ভালো মূল্য পাচ্ছি। এবারও হয়তো আশা করি প্রচুর লাভ হবে। এ রিপোর্টের সময় হট মালিক কে গরমের জন্য তাকে পাওয়া যায়নি এজন্য তার সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয়নি। তাছাড়া ভাত মালিক নিজে স্ট্রোকে আক্রান্ত।