লোহাগড়ার হেচলাগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোe
স্টাফ রিপোর্টার:
নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া হেচলাগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমা সুলতানার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ করেছে এলাকাবাসী।
গত বৃহস্পতিবার সকালে সরজমিনে যেয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, উপজেলার ১৩৮ নং হেচলাগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমা সুলতানা বিদ্যালয়ে ঠিক মতন আসেন না, শ্রেনী কার্যক্রমও ঠিকমতন পরিচালনা করেন না। সরকার যেখানে বিদ্যুৎ সাশ্রয়ের কথা বলছে, সেখানে বিদ্যালয়ের তিনটি রুমের ১২টি ফ্যান চালু রেখে বিদ্যালয়ে তালা মেরে বন্দ করে চলে যান। অনেক সময় পানির মটর চালিয়ে চলে যাওয়ার কারনে পানি পড়ে ভেসে যায়।
এ ব্যপারে রাশেদুল ইসলাম বলেন, বিদ্যালয়ে ৫ জন শিক্ষকের স্থানে প্রায় ৩ জন শিক্ষক থাকেন। ফলে শ্রেণীর কার্যক্রম ঠিকমতন হয় না। বিকাল ৪টার আগে প্রায়ই ছুটি হয়ে যায়। ক্লাস না হওয়ায় শিক্ষার্থীরা খেলাধুলা করতে যেয়ে প্রায় মরামারি করে থাকে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমার গাফিলতির কারনে দীর্ঘদিন যাবত বিদ্যালয়ের সংস্কার কাজ না হওয়ায় ভবনে স্যাতস্যাতে হয়ে পড়েছে। ওয়ালের পলেসতরা খসে পড়ছে। স্লিপের টাকা সঠিকভাবে ব্যবহার না করে আত্মসাৎ করার অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে প্রধান শিক্ষক শামীমা সুলতানা তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন।
লোহাগড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অনিমেষ কুমার বিশ্বাস জানান, অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।