July 22, 2026, 2:20 am
শিরোনাম:
মাগুরায় উন্নত জাতের গাভী পালনে সমবায়ের আবর্তক ঋণ বিতরণ অনুষ্ঠান মাগুরা মঘী ইউনিয়নের পদক পাওয়া শিক্ষার্থীকে শিবিরের উপহার মাগুরা শত্রুজিৎপুর মহাশ্মশান আশ্রমের রথযাত্রার শুভ উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ভিন্ন কুলে ভিন্ন জগত, পাব কি আমি তারে? আদ-দ্বীন চক্ষু হাসপাতালের বিরুদ্ধে ভুল অপারেশনে চোখ গেল বেগমের? মাগুরায় নিহত জুলাই যোদ্ধার গায়েবানা জানাজার পরিচিত ইমাম মেয়র প্রার্থী দোয়া ও আশির্বাদ চেয়েছেন। যশোর কায়েম খোলা এলাকায় বিদ্যুৎ এর ট্রানস্ফরমার চুরিতে এলাকায় চাঞ্চলের সৃষ্টি দর্শনায় হাঁস-মুরগি চুরির দায়ে স্বামী-স্ত্রীসহ ৩ জনের কারাদণ্ড বাউশা আর.এন. মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তেজনা মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খানের  শ্রীপুরে গোলবার উদ্বোধন

মাগুরা জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কল্যাণ সভা: শ্রেষ্ঠ সদস্যদের পুরস্কার প্রদান

Reporter Name

মাগুরা জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কল্যাণ সভা: শ্রেষ্ঠ সদস্যদের পুরস্কার প্রদা

​মাগুরা প্রতিনিধিঃ
মাগুরা জেলা পুলিশ লাইন্সে সাপ্তাহিক মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে মে/২০২৬ মাসের কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে শ্রেষ্ঠ অফিসার ও ফোর্সদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল, মর্যাদাপূর্ণ ও পেশাদারিত্বপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
​অনুষ্ঠানে কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডে সালামি গ্রহণ করেন মাগুরা জেলার পুলিশ সুপার পিপিএম-সেবা জনাব মোল্লা আজাদ হোসেন। প্যারেড অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (প্রবেশনার) জনাব মোঃ সাব্বির আহমেদ।
​প্যারেড শেষে পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
​পরবর্তীতে পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও সুবিধা-অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন এবং সেগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

​মে/২০২৬ মাসে পেশাগত দায়িত্ব পালনে অসাধারণ পারফরমেন্স, সফল অভিযান, তথ্য সংগ্রহ, তদন্ত ও অপরাধ দমন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জেলা পুলিশের শ্রেষ্ঠ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন:
​বিশেষ পুরস্কার: জেলা বিশেষ শাখার (ডিএসবি) ডিআইও-১, পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শাহাদৎ হোসেন এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ, পুলিশ পরিদর্শক (নিঃ) মুন্সী রাসেল হোসেন।
​শ্রেষ্ঠ এসআই: শ্রীপুর থানার নাকোল পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মোঃ আঃ মালেক।
​শ্রেষ্ঠ উদ্ধারকারী অফিসার: সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই (নিঃ) অজয় দাস।
​শ্রেষ্ঠ এএসআই: মাগুরা থানার এএসআই (নিঃ) মোহাম্মদ এমাদুল হক।
​বিশেষ পুরস্কার (ফোর্স): মাগুরা পুলিশ লাইন্সের এএসআই (সশস্ত্র) মিরাজুল ইসলাম।



Basic News24