মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত শালিখায় অস্থিতিশীলতার ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল জিন সাপ’ আতঙ্ক শালিখায়: গ্রাম রক্ষায় গাছের চূড়ায় লাল পতাকা টাঙিয়ে ‘গ্রাম বন্ধ’ কক্সবাজার সদর মডেল থানা পুলিশ কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় চোর/ছিনতাইকারী গ্রেফতার করার লক্ষ্যে অভিযান পরিচালনা করিয়া সর্ব মোট ১৭ জন আসামী গ্রেফতার করা হয়। মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ: আড়পাড়ার জোড়া জয়, ফাইনাল সম্পন্ন মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ: আড়পাড়ার জোড়া জয়, ফাইনাল সম্পন্ন শালিখায় জমকালো আয়োজনে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ উদ্বোধ​ন মাগুরায় বহুল আলোচিত মডেল প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১৪৪ ভঙ্গের অভিযোগ  মাগুরায় ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেস ওয়েলফেয়ার এর ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা শালিখায় ছাত্র-ছাত্রীদের স্থায়ী খেলার মাঠের দাবিতে মানববন্ধন

জেলা প্রশাসকের শিশু ও চক্ষু হাসপাতাল কমিটির পৃথক সভা:

Reporter Name

জেলা প্রশাসকের সভাপতিত্বে রোপা আমন ও বৃক্ষরোপণ প্রণোদনা, এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS) এবং মাগুরা শিশু ও চক্ষু হাসপাতাল কমিটির পৃথক সভা:
আজ ০৯ জুন ২০২৬ তারিখ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের সভাপতিত্বে একাধিক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১১.০০ টায় রোপা আমন ও বৃক্ষরোপণে প্রণোদনা প্রদান সংক্রান্ত জেলা কৃষি প্রণোদনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় চলমান কৃষি প্রণোদনা কার্যক্রমের অগ্রগতি, রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধি এবং বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এরপর বেলা ১২.০০ টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP) এর আওতাভুক্ত এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS) এর আয়োজনে Startup, Science Project and Innovation Idea Showcasing Program জেলা পর্যায়ে বাছাই ও বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগ, স্টার্টআপ আইডিয়া এবং বিজ্ঞানভিত্তিক প্রকল্পসমূহ মূল্যায়ন ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
বিকেল ৩.৩০ টায় মাগুরা শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়ন, চিকিৎসা ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়।
এছাড়াও এদিন জেলার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।



Basic News24