June 9, 2026, 6:05 pm
শিরোনাম:
জেলা প্রশাসকের শিশু ও চক্ষু হাসপাতাল কমিটির পৃথক সভা:  মাগুরার মহম্মদপুর মেয়াদোত্তীর্ণ কীটনাশকের বিক্রির দায়ে৭৫ হাজার টাকা জরিমানা অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত শালিখা উপজেলা পরিবেষক সমিতির নতুন কমিটি গঠন। মাগুরা জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কল্যাণ সভা: শ্রেষ্ঠ সদস্যদের পুরস্কার প্রদান শালিখা উপজেলা পরিবেশ সমিতির নতুন কমিটি গঠন। যশোরে ডি লাইট ১৩তলা ভবনের মালিকের বিরুদ্ধে মানববন্ধন ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণে বর্ণাঢ্য র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত। গলছে সম্পর্কের বরফ, আবার কেন চীনের দিকে ঝুঁকছে পশ্চিমারা? কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় ভারতীয় নাগরিক নিহত, আহত ৬৩

 মাগুরার মহম্মদপুর মেয়াদোত্তীর্ণ কীটনাশকের বিক্রির দায়ে৭৫ হাজার টাকা জরিমানা

Reporter Name

 মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ কীটনাশকের তারিখ পরিবর্তন করে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানটি ৭ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৯ জুন ২০২৬) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে। অভিযানে বাজারের বীজের দোকান, সার-কীটনাশক বিক্রয়কেন্দ্র ও মুদিদোকানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।

 

 

অভিযানকালে মেসার্স সাহা ট্রেডার্স নামে একটি বীজ, কীটনাশক ও সারের দোকানে ভয়াবহ অনিয়ম ধরা পড়ে। প্রতিষ্ঠানটি ২০২৪ সালে মেয়াদোত্তীর্ণ কীটনাশকের মেয়াদ মুছে ফেলে নতুন করে ২০২৭ সাল পর্যন্ত মেয়াদের সিল দিয়ে তা বিক্রি করছিল। এছাড়া ২৩০ টাকার কীটনাশকের মূল্য বাড়িয়ে ২৮০ টাকা লেখা হয়।

এছাড়াও বিভিন্ন বেনামি প্রতিষ্ঠানের অননুমোদিত ও নিম্নমানের ধানের বীজ এবং কীটনাশক এনে নিজেরাই সিল মেরে বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। অভিযানের সময় একাধিক কৃষক এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতারিত হওয়ার অভিযোগ করেন।

এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের দায়ে প্রতিষ্ঠানটির মালিক সমীর কুমার সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ও ৫১ ধারায় ৭৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং দোকানটি ৭ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

পরে বাজারের অন্যান্য প্রতিষ্ঠানেও অভিযান চালিয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের আইনবিরোধী কার্যক্রমে জড়িত না হন।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো. শাহীন ইসলাম, স্টাফ কারিমুল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি দল।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



Basic News24