মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত শালিখায় অস্থিতিশীলতার ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল জিন সাপ’ আতঙ্ক শালিখায়: গ্রাম রক্ষায় গাছের চূড়ায় লাল পতাকা টাঙিয়ে ‘গ্রাম বন্ধ’ কক্সবাজার সদর মডেল থানা পুলিশ কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় চোর/ছিনতাইকারী গ্রেফতার করার লক্ষ্যে অভিযান পরিচালনা করিয়া সর্ব মোট ১৭ জন আসামী গ্রেফতার করা হয়। মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ: আড়পাড়ার জোড়া জয়, ফাইনাল সম্পন্ন মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ: আড়পাড়ার জোড়া জয়, ফাইনাল সম্পন্ন শালিখায় জমকালো আয়োজনে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ উদ্বোধ​ন মাগুরায় বহুল আলোচিত মডেল প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১৪৪ ভঙ্গের অভিযোগ  মাগুরায় ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেস ওয়েলফেয়ার এর ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা শালিখায় ছাত্র-ছাত্রীদের স্থায়ী খেলার মাঠের দাবিতে মানববন্ধন

মাগুরায় বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের ভাতা প্রদান।

Reporter Name

মাগুরায় বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের ভাতা প্রদান

বিশেষ প্রতিনিধি:সুবির ঘোষ।

মাগুরা শালিখা উপজেলা আড়পাড়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আজ ২৮ জুন (রবিবার) এক মানবিক কল্যাণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন’ মাগুরা জেলা শাখার উদ্যোগে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে “দুস্থ ও প্রতিবন্ধীদের ভাতা প্রদান-২০২৬” কর্মসূচির আয়োজন করা হয়।
​আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া ও শারীরিকভাবে অসমর্থ মানুষদের আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করা এবং তাদের অধিকার রক্ষা করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। অনুষ্ঠানে আইনের সুশাসন ও মানবাধিকার রক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। সংগঠনের মূল প্রতিপাদ্য তুলে ধরে বক্তারা বলেন—
​”কোনো অন্যায়ই প্রতিকার বিহীন নয়। আইনের সু-শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় মানবাধিকারের বিকল্প নেই।”

​আড়পাড়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের (বি.এম.এফ) মাগুরা জেলা শাখার ম্যানেজার আবু হুসাইন সাগর,ফিল্ড সুপারভাইজার স্বপ্না সরকার, প্রকল্প সুপার ভাইজার আঁখি বিশ্বাস, কম্পিউটার অপারেটর দীপ্ত বৈদ্য, কর্মচারীবৃন্দ, প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওয়াব আলী,
সাংবাদিক সুবির ঘোষ, সুমন খান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা উপকারভোগী দুস্থ ও প্রতিবন্ধী নাগরিকদের হাতে ভাতার অর্থ তুলে দেন। বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগকে এলাকার সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন এবং সমাজের বিত্তবানদেরও এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।



Basic News24