মাগুরায় বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের ভাতা প্রদান
বিশেষ প্রতিনিধি:সুবির ঘোষ।
মাগুরা শালিখা উপজেলা আড়পাড়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আজ ২৮ জুন (রবিবার) এক মানবিক কল্যাণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন’ মাগুরা জেলা শাখার উদ্যোগে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে “দুস্থ ও প্রতিবন্ধীদের ভাতা প্রদান-২০২৬” কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া ও শারীরিকভাবে অসমর্থ মানুষদের আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করা এবং তাদের অধিকার রক্ষা করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। অনুষ্ঠানে আইনের সুশাসন ও মানবাধিকার রক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। সংগঠনের মূল প্রতিপাদ্য তুলে ধরে বক্তারা বলেন—
”কোনো অন্যায়ই প্রতিকার বিহীন নয়। আইনের সু-শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় মানবাধিকারের বিকল্প নেই।”
আড়পাড়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের (বি.এম.এফ) মাগুরা জেলা শাখার ম্যানেজার আবু হুসাইন সাগর,ফিল্ড সুপারভাইজার স্বপ্না সরকার, প্রকল্প সুপার ভাইজার আঁখি বিশ্বাস, কম্পিউটার অপারেটর দীপ্ত বৈদ্য, কর্মচারীবৃন্দ, প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওয়াব আলী,
সাংবাদিক সুবির ঘোষ, সুমন খান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা উপকারভোগী দুস্থ ও প্রতিবন্ধী নাগরিকদের হাতে ভাতার অর্থ তুলে দেন। বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগকে এলাকার সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন এবং সমাজের বিত্তবানদেরও এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।