July 3, 2026, 6:55 pm
শিরোনাম:
বাউশা আর.এন. মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তেজনা মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খানের  শ্রীপুরে গোলবার উদ্বোধন একজন নিবেদিতপ্রাণ জাতীয়তাবাদী সৈনিক এম ফেরদৌস রেজার লড়াকু ইতিহাস মাগুরায় বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের ভাতা প্রদান। বাংলাদেশ জাতি হিন্দু মহাজো ট যশোর জেলা শাখার অভিষেক মাগুরা জেলা কারাগারে বয়স্কদের জন্য মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। মাগুরা চরশ্রীপুর প্রাইমারি ২ ক্ষুদে শিক্ষার্থীর জন্য অভিভাবকের দাঁত ভেঙ্গে হাসপাতালে “প্রধান শিক্ষকের দায়ভার কি? শালিখায় প্রতিবন্ধী ব্যক্তিদের ২ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সমাপ্ত। ঠাকুরগাঁওয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের নিয়ে সমাবেশ

বাউশা আর.এন. মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তেজনা

Reporter Name

বাউশা আর.এন. মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তেজন

ঝিকরগাছা পতিনিধি

যশোরের ঝিকরগাছা উপজেলার বাউশা আর.এন. মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠনকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২ জুলাই) উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো মারামারি, হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ে এডহক কমিটি গঠনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বাউশা, রাজার ডুমুরিয়া, নন্দী ডুমুরিয়া ও বেড়ারুপানি গ্রামের অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভা চলাকালে সভাপতি প্রার্থী জাহাঙ্গীর হোসেনের সমর্থনে বিদ্যালয়ের আওতাধীন এলাকার বাইরে থেকে কয়েকজন ব্যক্তি উপস্থিত হন। সভা শেষে দুপুর ১টার দিকে ঘটনাস্থলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়।

খবর পেয়ে শিওরদাহ পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সেখান থেকে চলে যেতে বলেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, স্থান ত্যাগ করার সময় কয়েকজন ব্যক্তি স্থানীয়দের উদ্দেশে ‘দেখে নেওয়ার’ হুমকি দেন।

এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, ঘটনাস্থলে কোনো ধরনের সংঘর্ষ, হতাহত বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। তবে বিষয়টি কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং ভবিষ্যতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে ঝিকরগাছা থানা পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং এই ব্যাপারে থানায় কোন লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



Basic News24