মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত শালিখায় অস্থিতিশীলতার ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল জিন সাপ’ আতঙ্ক শালিখায়: গ্রাম রক্ষায় গাছের চূড়ায় লাল পতাকা টাঙিয়ে ‘গ্রাম বন্ধ’ কক্সবাজার সদর মডেল থানা পুলিশ কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় চোর/ছিনতাইকারী গ্রেফতার করার লক্ষ্যে অভিযান পরিচালনা করিয়া সর্ব মোট ১৭ জন আসামী গ্রেফতার করা হয়। মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ: আড়পাড়ার জোড়া জয়, ফাইনাল সম্পন্ন মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ: আড়পাড়ার জোড়া জয়, ফাইনাল সম্পন্ন শালিখায় জমকালো আয়োজনে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ উদ্বোধ​ন মাগুরায় বহুল আলোচিত মডেল প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১৪৪ ভঙ্গের অভিযোগ  মাগুরায় ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেস ওয়েলফেয়ার এর ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা শালিখায় ছাত্র-ছাত্রীদের স্থায়ী খেলার মাঠের দাবিতে মানববন্ধন

শালিখায় ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে যুবদলের সাবেক সদস্য সচিব নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা।

Reporter Name

শালিখায় ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে যুবদলের সাবেক সদস্য সচিব নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা
ভ্রাম্যমান প্রতিনিধি:
আজ ৫ আগস্ট ২০২৬ রোজ বুধবার বিকালে।
মাগুরার শালিখা উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দের সাথে দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান বক্তা ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ নয়নুজ্জামান,নয়ন মুন্সী।
সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের স্থানীয় বিভিন্ন ইউনিটের গতিশীলতা বৃদ্ধি এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে সুসংগঠিতভাবে কাজ করার আহ্বান জানান।
মোঃ নয়নুজ্জামান,নয়ন মুন্সী তাঁর বক্তব্যে বলেন, “দেশের বর্তমান সার্বিক প্রেক্ষাপটে ছাত্রসমাজকে সচেতন ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও তরুণ প্রজন্মের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রদলের প্রতিটি কর্মীকে সুশৃঙ্খল ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।”
উক্ত মতবিনিময় সভায় শালিখা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



Basic News24