রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মাগুরা কাটাখালী মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকের পেশাগত সনদপত্রে স্মারক নম্বর ছাড়াই নিয়োগের অভিযোগ দাখিলে শতভাগ পাস ও ৪ জনের জিপিএ-৫: শালিখায় সেরা সাফল্যের শীর্ষে ইসলামীয়া আইডিয়াল একাডেমি শালিখায় ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে যুবদলের সাবেক সদস্য সচিব নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা। শালিখা গঙ্গারামপুরে জলাবদ্ধ রাস্তা পরিদর্শনে কেন্দ্রীয় যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন: দ্রুত পাকাকরণের আশ্বাস ​ মাগুরায় বিএনপি নেতা পুলিশের গাড়ি থেকে হত্যা মামলার আসামি ছিনতাইয়ের অভিযোগ সাংবাদিক হারুনকে ঢাকা জেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব দেওয়া হল বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বুড়িগোয়ালিনীতে লির্ডাসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, উদ্যোগে উদ্ধারকৃত আইফোন সহ ৩৫টি মোবাইল ফোন ও বিকাশ প্রতারণার ৫০,০০০/- হস্তান্তর  মাগুরা জেলা পুলিশ সুপারের উদ্যোগে ফরিদপুর জেলার কামারখালী টোল প্লাজা এলাকা থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার মাগুরায় উন্নত জাতের গাভী পালনে সমবায়ের আবর্তক ঋণ বিতরণ অনুষ্ঠান

মাগুরায় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা।

Reporter Name

বিশেষ প্রতিনিধি:সুবির ঘোষ।

আজ ৩ ডিসেম্বর২০২৫ রোজ বুধবার জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসন, মাগুরার উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সকাল সোয়া ১০টায় কালেক্টরেট প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশ নেন সরকারি কর্মকর্তা, প্রতিবন্ধী ব্যক্তিরা, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি–পেশার মানুষ।

পরবর্তীতে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক, মাগুরা জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলার প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করা শুধু আইনের বিষয় নয়, এটি মানবিক দায়িত্ব। সমাজের সকল অংশের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিবন্ধী-বান্ধব পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি। জেলা প্রশাসন প্রতিবন্ধী শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান ও পুনর্বাসন কার্যক্রম আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আলোচনা সভায় বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের সার্বিক কল্যাণ, সামাজিক অন্তর্ভুক্তি, সেবা-সুবিধা এবং অধিকার নিশ্চিতকরণে চলমান উদ্যোগ ও ভবিষ্যৎ করণীয় তুলে ধরেন।



Basic News24