June 24, 2026, 10:28 am
শিরোনাম:
অনুমতি ছাড়া কারও ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে প্রচার করলে সাইবার সুরক্ষা আইন, ২০২৬ মাগুরায় আ-লীগের  ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিরোধ মিছিল  মাগুরায় জেলা তথ্য অফিসের আয়োজনে ত্রন্য নির্ভর বাংলাদেশ বিনির্মানে শীর্ষক মতবিনিময়সভা দূর্ঘটনা রোধে ভাঙা ব্রিজে লাল নিশানা দিলেন——যুবদল ঝিকরগাছায় স্কেভেটরের ভাড়া নিয়ে বিরোধে ৩জন আহত যশোরে ভুয়া ফ্যামিলি কার্ড বিতরণের সময়এক নারী সদস্য আটক মাগুরা ডায়াবেটিক হাসপাতাল (সমিতি) নির্বাচন ২০২৬ঃ ফ্যাসিষ্টের গন্ধে ভরা বন্দে মাহতারাম মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে বিভিন্ন সাংবাদিক সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরার ডিসি অসুস্খ্যঃ,জরুরী হেলিকপ্টারে ঢাকায়ঃ মসজিদ/মন্দিরে প্রার্থনা

মাগুরায় হাইওয়ে সড়কে চেকপোস্ট বসিয়ে পুলিশ ও সেনাবাহিনীর তল্লাশি।।।

Reporter Name

আকরাম হোসেন ইকরাম মাগুরা প্রতিনিধি/ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একযোগে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী।শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে ৪টা থেকে রাত পর্যন্ত টানা এই অভিযান পরিচালনা করেন হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ সেনাবাহিনীর সদস্যরা। শহরের স্টেডিয়াম গেট, ভায়নার মোড়, ভিটাসাইর, ঢাকা রোড, পারনান্দুয়ালী, আঠারোখাদা, কদমতলা, আলমখালী, রাঘদাড়াই সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রাম পরিচালনা করা হয়। অভিযানে তিন শতাধিক গাড়িতে তল্লাশি চালানো হয়েছে।এ অভিযানে মোটরসাইকেল জব্দ করাসহ ট্রাফিক ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১৫টি মামলা করা হয়েছে।মাগুরা রামনগর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান বলেন, অভিযান চলাকালে মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই করা হয়। বিশেষ করে হেলমেটবিহীন চালক, হাইড্রোলিক হর্ন ব্যবহাকারী ও বেপরোয়া গতিতে চালাচলকারী আরোহিদের ট্রাফিক আইন অমান্য করায় কঠোর নজরদারি করা হয়।তিনি আরো বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মাগুরায় কোন ধরনের অরাজকতা, সন্ত্রাস বা অপরাধমূলক কমকান্ড যাতে না ঘটে সেই লক্ষ্যে পুলিশ ও সেবাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।বিশেষ করে উঠতি বয়সের কিশোর, তরুণ অপরাধীরা মোটরসাইকেল ব্যবহার করে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। তারা অতিরিক্ত গতিতে শহরের বিভিন্ন পয়েন্টে মোটরসাইকেল চালায়, যা শহরের সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করে। এসব অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।



Basic News24