মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম:
মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত শালিখায় অস্থিতিশীলতার ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল জিন সাপ’ আতঙ্ক শালিখায়: গ্রাম রক্ষায় গাছের চূড়ায় লাল পতাকা টাঙিয়ে ‘গ্রাম বন্ধ’ কক্সবাজার সদর মডেল থানা পুলিশ কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় চোর/ছিনতাইকারী গ্রেফতার করার লক্ষ্যে অভিযান পরিচালনা করিয়া সর্ব মোট ১৭ জন আসামী গ্রেফতার করা হয়। মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ: আড়পাড়ার জোড়া জয়, ফাইনাল সম্পন্ন মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ: আড়পাড়ার জোড়া জয়, ফাইনাল সম্পন্ন শালিখায় জমকালো আয়োজনে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ উদ্বোধ​ন মাগুরায় বহুল আলোচিত মডেল প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১৪৪ ভঙ্গের অভিযোগ  মাগুরায় ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেস ওয়েলফেয়ার এর ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা শালিখায় ছাত্র-ছাত্রীদের স্থায়ী খেলার মাঠের দাবিতে মানববন্ধন

মাগুরা জেলায় মাশরুম বাবুল বাদে স্মার্ট উদ্যোক্তাদের মিটআপ ও ডেভেলপমেন্ট কমিটি গঠন

Reporter Name

মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতা.
মাগুরা জেলায়মাশরুম বাবুল বাদে স্মার্ট উদ্যোক্তাদের নিয়ে মিটআপ ও জেলা ডেভেলপমেন্ট কমিটি গঠন করা হয়েছে। স্মার্ট উদ্যোক্তা ফোরামের মাগুরা জেলা শাখার উদ্যোগে শহরের স্থানীয় রেস্টুরেন্ট টিফিন বক্স-এ এই মিটআপ ও কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট উদ্যোক্তা ফোরামের ডিরেক্টর মৌমিতা কুন্ডু। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ ফারজানা সুলতানা রুনা, সদস্য সচিব শাকিলা রায়হান এবং প্রিমিয়াম সদস্য কল্পনা, হিরা, নাজনীন, সনিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন উদ্যোক্তা লিমা, ফারজানা স্বর্ন, জাকির হোসেন, নাফিজা, শান্তা ইসলাম, নুরী, এমডি লিওন ইসলাম, এস.কে. মনি, তিশা নন্দী, পারুল পারভীন, সাব্বির আহমেদ অয়নসহ আরও অনেক উদ্যোক্তা।
আলোচনা সভায় মাগুরা জেলার উদ্যোক্তাদের সার্বিক কল্যাণে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—
একটিভিটি ডেভেলপমেন্ট, ফ্রি প্রশিক্ষণের ব্যবস্থা, জেলা কমিটিকে আরও শক্তিশালী করতে নতুন উদ্যোক্তাদের ইনভাইট করা, একুশে ফেব্রুয়ারি উদযাপন পরিকল্পনা, মাহে রমজান উপলক্ষে করণীয় নির্ধারণ, প্রতি মাসে অন্তত একবার অনলাইন ও অফলাইন মিটআপ আয়োজন, দুর্বল উদ্যোক্তাদের সহায়তা প্রদান, বিজনেস প্ল্যান তৈরি এবং ঈদ পুনর্মিলনী আয়োজন।
সম্মিলিত আলোচনার মাধ্যমে মাগুরা জেলা ডেভেলপমেন্ট কমিটিতে নতুন সদস্য যুক্ত করা হয়। তারা হলেন—
জোতি বিশ্বাস (প্রশিক্ষক), লিমা, ফারজানা স্বর্ন, জারা খান, নাফিজা হাসান, আফরোজা শাওন, এমডি লিওন ইসলাম, এমডি জাকির হোসেন, এমএসটি জান্নাতুল ফেরদৌস, ফারহানা খানম ববি, নাহিদাজ্জামান নুরী, নাহিদা সুলতানা, পারুল পারভীন, আর.জে. রুমী, রিত্তিকা কর্মকার, সাব্বির আহমেদ অয়ন, এস.কে. মনি, তনু নন্দী, তিশা নন্দী, উর্মি বিশ্বাস, শান্তা ইসলাম ও জান্নাত আরা মুন্নী।
আয়োজকরা জানান, ভবিষ্যতে স্মার্ট উদ্যোক্তা ফোরামের মাধ্যমে মাগুরা জেলার উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।



Basic News24