April 15, 2026, 6:57 pm
শিরোনাম:
শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ মাদ্রাসার ছাত্র শিশু আহাদ কে মায়ের কলের থেকে নিয়ে পিটিয়ে আহত শালিখায় ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত। খুলনা বিভাগীয় প্রেসক্লাব আলোচনা সভা। যশোরে ডিস ব্যবসায়ীকে সন্ত্রাসী কায়দায় চাকু মেরে আহতের অভিযোগ নবাগত এসপিকে ফুলেল শুভেচ্ছা্ ,মাগুরা সাংবাদিক ইউনিয়নের সাথে মতবিনিময় মোহাম্মদপুর ডাকবাংলো নির্মাণের ভিত্তি প্রস্তর উদ্বোধন যশোরে ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক শালিখায় মা ফাতেমা জান্নাতুন নিসা দাখিল মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহাফিল।
Notice:

শালিখায় প্রাতঃভ্রমণে বেরিয়ে জখমের শিকার ব্যবসায়ী হরষিত সাহা।

Reporter Name

শালিখায় প্রাতঃভ্রমণে বেরিয়ে জখমের শিকার ব্যবসায়ী হরষিত সাহা

ভ্রাম্যমান প্রতিনিধি:সুবির ঘোষ।

আজ ৩ই মার্চ মঙ্গলবার ভোর ৫:৩০টার সময় মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারের বিশিষ্ট মুদি ব্যবসায়ী হরষিত সাহাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি আড়পাড়া, কালীগঞ্জ রোড এলাকায় এই হামলার সম্মুখীন হন। বর্তমানে তিনি মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​পারিবারিক সূত্রে জানা যায়, হরষিত সাহা প্রতিদিনের মতো আজ ভোরেও বাড়ি থেকে হাঁটতে বের হয়েছিলেন। পথিমধ্যে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত হঠাৎ তার ওপর অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন।

​এ বিষয়ে শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু সাইদ জানান, হামলার ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

​ব্যবসায়ীর ওপর এমন হামলায় আড়পাড়া বাজারের ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।



Basic News24