July 21, 2026, 10:45 pm
শিরোনাম:
মাগুরায় উন্নত জাতের গাভী পালনে সমবায়ের আবর্তক ঋণ বিতরণ অনুষ্ঠান মাগুরা মঘী ইউনিয়নের পদক পাওয়া শিক্ষার্থীকে শিবিরের উপহার মাগুরা শত্রুজিৎপুর মহাশ্মশান আশ্রমের রথযাত্রার শুভ উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ভিন্ন কুলে ভিন্ন জগত, পাব কি আমি তারে? আদ-দ্বীন চক্ষু হাসপাতালের বিরুদ্ধে ভুল অপারেশনে চোখ গেল বেগমের? মাগুরায় নিহত জুলাই যোদ্ধার গায়েবানা জানাজার পরিচিত ইমাম মেয়র প্রার্থী দোয়া ও আশির্বাদ চেয়েছেন। যশোর কায়েম খোলা এলাকায় বিদ্যুৎ এর ট্রানস্ফরমার চুরিতে এলাকায় চাঞ্চলের সৃষ্টি দর্শনায় হাঁস-মুরগি চুরির দায়ে স্বামী-স্ত্রীসহ ৩ জনের কারাদণ্ড বাউশা আর.এন. মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তেজনা মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খানের  শ্রীপুরে গোলবার উদ্বোধন

শালিখা উপজেলা পরিবেশ সমিতির নতুন কমিটি গঠন।

Reporter Name

শালিখা উপজেলা পরিবেশ সমিতির নতুন কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি: সুবির ঘোষ।

মাগুরা শালিখা উপজেলা পরিবেশ সমিতির আগামী ২ বছর মেয়াদী নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আজ ৫ জুন (শুক্রবার) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সমিতির নিজস্ব কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সমিতির সকল সদস্যের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সর্বসম্মত আলোচনার ভিত্তিতে এই নতুন কমিটি গঠন করা হয়।

২০১১ সালে স্থাপিত হওয়ার পর থেকে অত্যন্ত সুনামের সহিত নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করে আসছে ঐতিহ্যবাহী এই সংগঠনটি। সেই ধারাবাহিকতা বজায় রেখে বিদায়ী কমিটির সভাপতি মোঃ শহিদুজ্জামান শহীদ এবং সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলামকে পুনরায় তাদের স্বপদে বহাল রেখে ৪১ সদস্য বিশিষ্ট এই শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নতুন এই কমিটি আগামী ২ বছর সাফল্যের সাথে দায়িত্ব পালন করবে। উল্লেখ্য, তারা বিগত দীর্ঘ দিন ধরে অত্যন্ত সফলভাবে এই সমিতিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

নবনির্বাচিত সভাপতি মোঃ শহিদুজ্জামান শহীদ স্থানীয়ভাবে আকিজ গ্রুপের একজন স্বনামধন্য পরিবেশক এবং সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম নিউওয়ে ও ঘড়ি ডিটারজেন্ট পাউডারের সফল পরিবেশক হিসেবে পরিচিত।

ঘোষিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন—

সহ-সভাপতি: সাহাবুল আলম

সাংগঠনিক সম্পাদক: নুরুল ইসলাম

সহ-সাংগঠনিক সম্পাদক: ইমরান হোসেন

কোষাধ্যক্ষ: মোহাম্মদ আলমগীর হোসেন

সহ-কোষাধ্যক্ষ: শিবলী আজগর

প্রচার সম্পাদক: মোহাম্মদ জিহাদ হোসেন

ক্রীড়া সম্পাদক: মোঃ আলিফুজ্জামান আকাশ মুন্সি

৪১ সদস্যের এই মূল কমিটির পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুপরামর্শ দিতে ৫ সদস্য বিশিষ্ট একটি বিশেষ উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয়েছে।

কমিটি গঠন শেষে পুনর্নির্বাচিত নেতৃবৃন্দ পরিবেশ রক্ষা, ব্যবসায়িক উন্নয়ন এবং সদস্যদের পারস্পরিক স্বার্থ সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।



Basic News24