December 9, 2025, 8:44 am
শিরোনাম:
মাগুরায় আবারো মহিলা জামাতকর্মীর উপর আ-লীগের হামলার অভিযোগ মাগুরায় আবাবিল মাশরুম সেন্টারে ৫০ জন নারী ও তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বিনামূল্যে মাশরুম বীজ বিতরণ মাগুরায় তরুণ মাশরুম উদ্যোক্তার বাড়িতে ঢাকার অতিরিক্ত সচিব পরিদর্শন করলেন মাগুরা ১আসনের জামায়তের প্রার্থী আব্দুল মতিনের গণ সংযোগ! মাগুরা নবাগত পুলিশ সুপারকে সাংবাদিক ইউনিয়ন ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরামের ফুলের শুভেচ্ছা মাগুরায় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা। যশোরে লিটন গাজি নামে অস্ত্র ও মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাগুরায় নবাগত পুলিশ সুপারের যোগদান ও গার্ড অফ অনার আগুনে পুড়ে নিঃস্ব একটা পরিবার মাগুরার কান্দাবাশকোটা গ্রামে জমিতে ইটের পাচিল করা নিয়ে প্রতিপক্ষের ইট ও লাঠির আঘাতে অভিযোগ
Notice:

মাগুরার ইন্দ্রাপাড়া গ্রামে ধানের শীষে ভোট দিন পথসভায় রবিউল ইসলাম নয়ন অঝোরে কাঁদলেন

Reporter Name

ফারুক আহমেদ, মাগুরা : মাগুরা শালিখা উপজেলার শতখালী ইউনিয়নে ধানের শীষে ভোট দিন পথসভা অনুষ্ঠিত হয়। শুক্রবার ৩১ অক্টোবর বিকাল ৪ টার সময় মাগুরা শালিখা ৪ শতখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডবাসীর আয়োজনে হাজার হাজার মহিলা দলের কর্মীদের আগমন হয়।

পথসভায় সভাপতিত্ব করেন শতখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল ওয়াদুদ বিশ্বাস ও সার্বিক তত্ত্বাবধানে শালিখা থানা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম নয়ন।

এছাড়াও উপস্থিত ছিলেন, শালিখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু, মাগুরা সদর উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ কুতুবউদ্দিন রানা, শালিখা উপজেলা বিএনপি আহবায়ক আনিচুর রহমান মিল্টন, শতখালী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি এ্যাডভোকেট ইকলাসুর রহমান, এ্যাডভোকেট আবুল বাশার, শালিখা থানা মহিলা দলের আহবায়ক কবিতা খান, আড়পাড়া মহিলা দলের সদস্য রেবা আক্তার, ৩ নং ওয়ার্ড মহিলা দল ঝুমুর বেগম, সাবেক মেম্বার ২ নং ওয়ার্ড নারগিস বেগম সহ প্রমুখ।

পথসভায় প্রধান অতিথি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন সবার কাছে তারেক জিয়া কে প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠনের জন্য ধানের শীষে ভোট দিতে বলেন এবং পথসভায় আশা মহিলা মা ও বোনদের অশেষ ধন্যবাদ ও বিপদ আপদে পাশে থাকার প্রতিশ্রুতির আশ্বাস দেন



Basic News24