শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মাগুরা কাটাখালী মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকের পেশাগত সনদপত্রে স্মারক নম্বর ছাড়াই নিয়োগের অভিযোগ দাখিলে শতভাগ পাস ও ৪ জনের জিপিএ-৫: শালিখায় সেরা সাফল্যের শীর্ষে ইসলামীয়া আইডিয়াল একাডেমি শালিখায় ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে যুবদলের সাবেক সদস্য সচিব নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা। শালিখা গঙ্গারামপুরে জলাবদ্ধ রাস্তা পরিদর্শনে কেন্দ্রীয় যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন: দ্রুত পাকাকরণের আশ্বাস ​ মাগুরায় বিএনপি নেতা পুলিশের গাড়ি থেকে হত্যা মামলার আসামি ছিনতাইয়ের অভিযোগ সাংবাদিক হারুনকে ঢাকা জেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব দেওয়া হল বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বুড়িগোয়ালিনীতে লির্ডাসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, উদ্যোগে উদ্ধারকৃত আইফোন সহ ৩৫টি মোবাইল ফোন ও বিকাশ প্রতারণার ৫০,০০০/- হস্তান্তর  মাগুরা জেলা পুলিশ সুপারের উদ্যোগে ফরিদপুর জেলার কামারখালী টোল প্লাজা এলাকা থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার মাগুরায় উন্নত জাতের গাভী পালনে সমবায়ের আবর্তক ঋণ বিতরণ অনুষ্ঠান

মতামত বাউল-পালাকার-বয়াতিরা কাদের শত্রু

Reporter Name

নাদিম মাহমুদ
নাদিম মাহমুদ

মানিকগঞ্জে শিল্পী আবুল সরকারের মুক্তি দাবিতে মানবন্ধনে হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মানিকগঞ্জে শিল্পী আবুল সরকারের মুক্তি দাবিতে মানবন্ধনে হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাউল-পালাকার-বয়াতিদের ওপর আক্রমণ যেন কিছুতেই থামছে না। সরকার আসে-যায় কিন্তু তাঁদের ওপর ধকল রয়ে যায়। কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এই দেশে কয়েক ডজন মাজার ভাঙা হয়েছে, মাজারের মৃত পীরকে কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার মতো জঘন্য ঘটনা ঘটেছে।

গত এক–দেড় বছরে বেশ কয়েক জায়গায় সংগীতের অনুষ্ঠান বন্ধ করা হয়েছে, আক্রমণের মতো ঘটনাও ঘটেছে। সর্বশেষ এ তালিকায় যোগ হয়েছে মানিকগঞ্জের বিখ্যাত পালাগানের শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তারের ঘটনা।

কয়েক দিন আগে একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশনের সময় ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগে করা মামলায় আবুল সরকারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এ লেখা যখন লিখছি (২৩ নভেম্বর), তখন খবর পেলাম, কথিত ‘তৌহিদি জনতা’র হামলায় আবুল সরকারের সমর্থকেরা আহত হয়েছেন। হামলা থেকে বাঁচতে কয়েকজন পুকুরে ঝাঁপ দিয়েছেন, এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনা নাগরিক সমাজকে বিক্ষুব্ধ করেছে।



Basic News24