April 10, 2026, 8:00 pm
শিরোনাম:
মাদ্রাসার ছাত্র শিশু আহাদ কে মায়ের কলের থেকে নিয়ে পিটিয়ে আহত শালিখায় ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত। খুলনা বিভাগীয় প্রেসক্লাব আলোচনা সভা। যশোরে ডিস ব্যবসায়ীকে সন্ত্রাসী কায়দায় চাকু মেরে আহতের অভিযোগ নবাগত এসপিকে ফুলেল শুভেচ্ছা্ ,মাগুরা সাংবাদিক ইউনিয়নের সাথে মতবিনিময় মোহাম্মদপুর ডাকবাংলো নির্মাণের ভিত্তি প্রস্তর উদ্বোধন যশোরে ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক শালিখায় মা ফাতেমা জান্নাতুন নিসা দাখিল মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহাফিল। শালিখায় বর্ণাঢ্য আয়োজনে ‘চণ্ডীদাস-রজকিনী কবিতা উৎসব’ অনুষ্ঠিত: আগামীতে বড় পরিসরে আয়োজনের ঘোষণা
Notice:

রাষ্ট্রীয় সম্মানে শেষ বিদায় যশোর বাঘারপাড়ার বীর সন্তান মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাসের দাফন সম্পন্ন

Reporter Name

ফারুক আহমেদ, :
যশোরের বাঘারপাড়া উপজেলার দোহাকুলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাস-এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর দুপুর ১টা ৪৫ মিনিটে তাঁর নিজ বাড়ির পাশের একটি মাঠে মরহুমের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। এ সময় পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। পরে জাতীয় পতাকায় মোড়ানো মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে জানাজা নামাজ আদায় করা হয়। পরে পারিবারিক কবরস্থানে বীর এই মুক্তিযোদ্ধাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাস (৭৮) বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে স্ট্রোকে আক্রান্ত হয়ে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরি করেছেন এটা পারিবারিক সূত্রে জানা যায়।

মরহুমের জানাজায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। উপস্থিত সবাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির এই বীর সন্তানের প্রতি শেষ বিদায় জানান।



Basic News24