শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মাগুরা কাটাখালী মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকের পেশাগত সনদপত্রে স্মারক নম্বর ছাড়াই নিয়োগের অভিযোগ দাখিলে শতভাগ পাস ও ৪ জনের জিপিএ-৫: শালিখায় সেরা সাফল্যের শীর্ষে ইসলামীয়া আইডিয়াল একাডেমি শালিখায় ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে যুবদলের সাবেক সদস্য সচিব নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা। শালিখা গঙ্গারামপুরে জলাবদ্ধ রাস্তা পরিদর্শনে কেন্দ্রীয় যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন: দ্রুত পাকাকরণের আশ্বাস ​ মাগুরায় বিএনপি নেতা পুলিশের গাড়ি থেকে হত্যা মামলার আসামি ছিনতাইয়ের অভিযোগ সাংবাদিক হারুনকে ঢাকা জেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব দেওয়া হল বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বুড়িগোয়ালিনীতে লির্ডাসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, উদ্যোগে উদ্ধারকৃত আইফোন সহ ৩৫টি মোবাইল ফোন ও বিকাশ প্রতারণার ৫০,০০০/- হস্তান্তর  মাগুরা জেলা পুলিশ সুপারের উদ্যোগে ফরিদপুর জেলার কামারখালী টোল প্লাজা এলাকা থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার মাগুরায় উন্নত জাতের গাভী পালনে সমবায়ের আবর্তক ঋণ বিতরণ অনুষ্ঠান

মাগুরায় নহাটা বাজার বণিক সমিতি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

Reporter Name

ফারুক আহমেদ : মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের নহাটা বাজারে ১৯৭১ সালের পর এই প্রথম নহাটা বাজার বণিক সমিতি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ খ্রিঃ অনুষ্ঠিত হয়। রবিবার ২১ ডিসেম্বর নহাটা রাণী পতিত পাবনী মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী উৎসব মুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়।

প্রিজাইডিং অফিসার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন ২০২৫ ও মহম্মদপুর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুর রব।
এছাড়াও উপস্থিত ছিলেন, মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আজিজুর রহমান রহমান টুটুল, সাংবাদিক বিশ্বজিৎ সিংহ রায়, সাংবাদিক রাসেল মিয়া, সাংবাদিক আবুল খায়ের রনি, সাংবাদিক হাক্কানী, মাগুরা প্রেসক্লাবের সদস্য পঙ্কজ রায়, মাগুরা সাংবাদিক ইউনিয়ন সভাপতি ফারুক আহমেদ, সদস্য সুবীর কুমার ঘোষ, বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম মাগুরা জেলা শাখা সাধারণ সম্পাদক নওয়াব আলী, সহ-সভাপতি জি আর এম তারেক প্রমুখ। এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পুলিশ ও গ্রাম পুলিশ সদস্য বৃন্দগণ।

সভাপতি পদে মনির হোসেন দোয়াত কলম প্রতীকে ২৮৩ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি
মোঃ জাকির হোসেন ঘোড়া প্রতীকে ২৫০ টি ভোট ও মোঃ বাহারুল ইসলাম কাপ পিরিচ প্রতীকে ১৪২ টি ভোট পেয়েছেন।

সিনিয়র সহ সভাপতি পদে মোসলেম উদ্দিন খান টেলিফোন প্রতীকে ২৬১ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি
মোঃ জাহিদুল ইসলাম চশমা প্রতীকে ১৮৫ টি ভোট ও রমজান উল্লাহ বুলবুল টিউবওয়েল প্রতীকে ২২০ টি ভোট পেয়েছেন।

সহ সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মারুফ হুসাইন।

সাধারণ সম্পাদক পদে মোঃ মোস্তাফিজুর রহমান (মহেব্বুল্লাহ) দেয়াল ঘড়ি প্রতীকে ৩১৯ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ আলমগীর হোসেন
ছাতা প্রতীকে ১৫৫ টি ভোট, সোহেল আরমান চেয়ার প্রতীকে ২০০ টি ভোট পেয়েছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে আমিনুর রহমান
ঘুড়ি প্রতীকে ৪১৩ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ জাহাঙ্গীর আলম মোমবাতি প্রতীকে ২৫৬ টি ভোট পেয়েছেন।

অর্থ সম্পাদক পদে রেজওয়ান সেলাই মেশিন প্রতীকে ৩০৮ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামাল উদ্দীন বৈদ্যুতিক পাখা প্রতীকে ২৫৬ টি ভোট পেয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে রিফাত উল্লাহ
ঈগল প্রতীকে ৩৬১ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহাবুদ্দিন ইসলাম আম প্রতীকে ৩০২ টি ভোট পেয়েছেন।

দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ মাহতাব উদ্দিন রুবেল মোরগ প্রতীকে ৪২৩ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ আলমগীর মোল্যা গরুর গাড়ি প্রতীকে ২৩৭ টি ভোট পেয়েছেন।

সমাজকল্যান ও ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নূর ইসলাম বাইসাইকেল প্রতীকে ৪৪৬ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম
প্রতিদ্বন্দ্বি মোঃ রিয়াজুল ইসলাম তালা প্রতীকে ২২৬ টি ভোট পেয়েছেন।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে পলাশ বিশ্বাস কলস প্রতীকে ২৬৮ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি
আল-মামুন মই প্রতীকে ২৫২ টি ভোট ও মোঃ মিরাজ হোসেন মাছ প্রতীকে ১৫০ টি ভোট পেয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিবাচিত হয়েছেন, তামজিদ হোসেন, মোঃ নাহিদ পারভেজ, বিপ্লব, মুজাহিদুল ইসলাম ও মোঃ মনিরুল ইসলাম।



Basic News24