সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট চোর আটক, হাসপাতালে ভর্তি ঢাকা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান। মোহাম্মদপুর উপজেলা যুব বিভাগের উদ্যোগে বালিদিয়া একাদশ বনাম রাজাপুরপ্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী মাগুরার ধলহারা গ্রামে সমঝোতার ভিত্তিতে চলছে জুয়া খেলা মাগুরায় কুয়াক ডাক্তার হাসপাতালের বড় ডাঃ পরিচয়ে ১৭ হাজার টাকার টেষ্ট দিয়ে প্রতারনার অভিযোগ মাগুরা কাটাখালী মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকের পেশাগত সনদপত্রে স্মারক নম্বর ছাড়াই নিয়োগের অভিযোগ দাখিলে শতভাগ পাস ও ৪ জনের জিপিএ-৫: শালিখায় সেরা সাফল্যের শীর্ষে ইসলামীয়া আইডিয়াল একাডেমি শালিখায় ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে যুবদলের সাবেক সদস্য সচিব নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা। শালিখা গঙ্গারামপুরে জলাবদ্ধ রাস্তা পরিদর্শনে কেন্দ্রীয় যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন: দ্রুত পাকাকরণের আশ্বাস ​ মাগুরায় বিএনপি নেতা পুলিশের গাড়ি থেকে হত্যা মামলার আসামি ছিনতাইয়ের অভিযোগ

মাগুরায় ভূয়া ভোটার কার্ড নিয়ে পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা আটক

Reporter Name

মাগুরা প্রতিনিধি : মাগুরায় অর্থের বিনিময়ে পাওয়া ভোটার আইডি কার্ড নিয়ে পাসপোর্ট তৈরি করতে গিয়ে রোহিঙ্গা ক্যাম্পের একজন সদস্য পুলিশের হাতে আটক হয়েছে।

বুধবার দুপুরে মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তারা মোঃ রিয়াস নামের ওই ব্যক্তিকে সদর থানা পুলিশের হাতে সোপর্দ করেছে। পাসপোর্ট অফিসে উপস্থাপিত কাগজপত্রে তার বাবার নাম রতন আলি মৃধা, মা মোছাঃ শুকুরন খাতুন এবং গ্রামের ঠিকানা মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল হিসেবে উল্লেখ করা হয়েছে।

মাগুরার শ্রীপুর উপজেলা নির্বাচন অফিস থেকে পাওয়া ভোটার আইডি কার্ড নিয়ে বুধবার তিনি মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে যাওয়ার পর কথাবার্তায় অসংলগ্নতা পাওয়া গেলে তাকে পুলিশ সোপর্দ করা হয়। এ সময় তিনি নিজেকে রোহিঙ্গা ক্যাম্পের সদস্য বলে স্বীকার করেন। পাশাপাশি মোট অঙ্কের অর্থের বিনিময়ে তিনি নির্বাচন অফিস সংশ্লিষ্টদের মাধ্যমে ভোটার আইডি কার্ড তৈরি করিয়েছেন বলেও স্বীকার করেন বলে পাসপোর্ট অফিস সূত্রে জানা গেছে।



Basic News24