July 28, 2026, 1:16 pm
শিরোনাম:
মাগুরা জেলা পুলিশ সুপারের উদ্যোগে ফরিদপুর জেলার কামারখালী টোল প্লাজা এলাকা থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার মাগুরায় উন্নত জাতের গাভী পালনে সমবায়ের আবর্তক ঋণ বিতরণ অনুষ্ঠান মাগুরা মঘী ইউনিয়নের পদক পাওয়া শিক্ষার্থীকে শিবিরের উপহার মাগুরা শত্রুজিৎপুর মহাশ্মশান আশ্রমের রথযাত্রার শুভ উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ভিন্ন কুলে ভিন্ন জগত, পাব কি আমি তারে? আদ-দ্বীন চক্ষু হাসপাতালের বিরুদ্ধে ভুল অপারেশনে চোখ গেল বেগমের? মাগুরায় নিহত জুলাই যোদ্ধার গায়েবানা জানাজার পরিচিত ইমাম মেয়র প্রার্থী দোয়া ও আশির্বাদ চেয়েছেন। যশোর কায়েম খোলা এলাকায় বিদ্যুৎ এর ট্রানস্ফরমার চুরিতে এলাকায় চাঞ্চলের সৃষ্টি দর্শনায় হাঁস-মুরগি চুরির দায়ে স্বামী-স্ত্রীসহ ৩ জনের কারাদণ্ড বাউশা আর.এন. মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তেজনা

অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name

​মাগুরা প্রতিনিধিঃ  পুলিশ অফিস, মাগুরার সম্মেলন কক্ষে আজ ০৭ জুন ২০২৬ খ্রিঃ তারিখে মে/২০২৬ খ্রিঃ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা, মাগুরা মহোদয়।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা এবং তা প্রতিরোধে গৃহীত বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। উপস্থিত সকল কর্মকর্তার কার্যক্রমের অগ্রগতি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে পারস্পরিক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বিশেষভাবে সাইবার অপরাধ প্রতিরোধ ও প্রযুক্তিনির্ভর পুলিশিং জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, মাগুরা এর কার্যক্রম তুলে ধরা হয় এবং প্রযুক্তিনির্ভর তদন্ত কার্যক্রম আরও গতিশীল করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
পুলিশ সুপার মহোদয় উল্লেখ করেন যে, মাগুরা জেলা পুলিশ সর্বদা জনগণের জানমাল রক্ষায় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরী মূলে হারানো মোট ২৮ (আটাশ)টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলো প্রকৃত মালিকদের নিকট সফলভাবে হস্তান্তর করা হয়েছে, যা জনগণের মাঝে পুলিশের প্রতি আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে ভুক্তভোগীরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং মাগুরা জেলা পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এছাড়াও জেলার বিভিন্ন থানায় দায়েরকৃত মামলা, অভিযোগ ও জিডি সংক্রান্ত বিষয়ে আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার এবং প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব থান্দার খায়রুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মাগুরা; জনাব নিশাত আল নাহিয়ান, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল), মাগুরা; এছাড়াও জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জবৃন্দ এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।



Basic News24